জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব নিয়ে অধিবেশন, পর্যবেক্ষণে ড. মনিরুজ জামান - সমকন্ঠ
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব নিয়ে অধিবেশন, পর্যবেক্ষণে ড. মনিরুজ জামান

মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ বা মোরাটোরিয়াম আরোপের আহ্বান জানিয়ে একটি সংশোধিত খসড়া প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি। শুক্রবার (১৩ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত অধিবেশনে প্রস্তাবটির পক্ষে ১১৫টি দেশ ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় ৩৮টি দেশ। ভোটদানে বিরত থাকে ৩১টি দেশ।

সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটির ৪৪তম অধিবেশনে মানবাধিকারসংক্রান্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। স্থানীয় সময় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-১-এ অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

অধিবেশনে মানবাধিকার সংগঠন ব্রিং হোপের নিউইয়র্ক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ড. মনিরুজ জামান। তিনি অধিবেশনের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন। পরে সংগঠনটির প্রেসিডেন্ট ড. মারিওয়ান বেকারের কাছে এ বিষয়ে একটি পর্যবেক্ষণ প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে ড. মনিরুজ জামান উল্লেখ করেন, মৃত্যুদণ্ড স্থগিতের পক্ষে অবস্থান নেওয়া দেশগুলোর প্রতিনিধিরা জীবনের অধিকার, বিচারিক ভুলের কারণে নিরপরাধ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকি এবং শাস্তি প্রয়োগে বৈষম্যের বিষয়গুলো তুলে ধরেন। তাদের মতে, গুরুতর অপরাধ প্রতিরোধে মৃত্যুদণ্ড কার্যকর ভূমিকা রাখে, এমন অকাট্য প্রমাণ নেই।

অন্যদিকে, প্রস্তাবের বিরোধিতাকারী কয়েকটি দেশের প্রতিনিধিরা নিজস্ব বিচারব্যবস্থা ও ফৌজদারি শাস্তি নির্ধারণে রাষ্ট্রের সার্বভৌম অধিকারের ওপর গুরুত্ব দেন। তাদের যুক্তি, যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে গুরুতর অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান আন্তর্জাতিক আইনের আওতায় নির্দিষ্ট শর্তে অনুমোদিত।

আলোচনা ও ভোটাভুটি শেষে সংশোধিত খসড়া প্রস্তাবটি অনুমোদন করে কমিটি। প্রস্তাবটি আইনগতভাবে বাধ্যতামূলক নয়। তবে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করা এবং শেষ পর্যন্ত তা বিলোপের লক্ষ্যে আন্তর্জাতিক অবস্থান প্রকাশের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পরবর্তী সময়ে প্রস্তাবটি জাতিসংঘ সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে বিবেচনার জন্য উপস্থাপন করা হবে।

অধিবেশন পর্যবেক্ষণের অভিজ্ঞতা তুলে ধরে ড. মনিরুজ জামান তার প্রতিবেদনে আরও উল্লেখ করেন, মৃত্যুদণ্ড সীমিত ও বিলোপের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন বাড়লেও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, অপরাধ প্রতিরোধ এবং ভুক্তভোগীদের অধিকার নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।

তিনি বলেন, মানবাধিকারসংক্রান্ত আন্তর্জাতিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নাগরিক সমাজের পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। এসব আলোচনা ভবিষ্যতে জাতীয় আইন সংস্কার, মানবাধিকার সুরক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে নীতিনির্ধারণে ভূমিকা রাখতে পারে।

ব্রিং হোপের পক্ষ থেকে জীবনের অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা, অপরাধের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং মৃত্যুদণ্ডের পরিবর্তে মানবিক শাস্তিব্যবস্থার পক্ষে কার্যক্রম অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি

১

‘জমি কেড়ে নিয়েছে’, ‘স্বেচ্ছায় ছেড়েছে’—কৃষক ও নুসরাতের বাবার দাবি

২

গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

৪

নেতানিয়াহুর জোটে ভাঙনের সুর, বেন-গভিরকে ছাড়াই সরকার গঠনের প্রস্তাব

৫

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

৬

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

৭

খোকসার তাহেরপুরে গাছের ছায়ায় নৈতিকতার পাঠশালা

৮

দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে হোম অফিস করার নির্দেশ

৯

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

১০

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

১১

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১২

পরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’

১৩

সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার

১৪

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব নিয়ে অধিবেশন, পর্যবেক্ষণে ড. মনিরুজ জামান

১৫

সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ২ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

১৬

২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: স্পিকার

১৭

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

১৮

কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নে ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

২০