লজ্জা এড়ালো মিলান - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৪ অক্টোবর ২০২০, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লজ্জা এড়ালো মিলান

সাতবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোনো দল ইউরোপা লিগের বাছাইপর্ব থেকে বিদায় নিলে মান-সম্মান নিয়ে টানাটানি পড়ে যেত।

বৃহস্পতিবার রাতে সেই লজ্জা থেকে কোনোমতে রক্ষা পেয়েছে এসি মিলান। প্লে-অফের শেষ ম্যাচে পর্তুগিজ ক্লাব রিও অ্যাভেকে টাইব্রেকারে ৯-৮ গোলে হারিয়ে ইউরোপা লিগের চূড়ান্তপর্বের টিকিট নিশ্চিত করেছে সেরি-এ জায়ান্টরা। মূল ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত ছিল।

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে হাঁকান চালহানোগ্লুর পেনাল্টি গোলে নিশ্চিত হার এড়িয়ে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় মিলান। সেখানেও মহানাটক। ২৪ শটের ম্যারাথন টাইব্রেকারে তিনবার ঘুরে দাঁড়িয়ে শেষ হাসি হাসে মিলান।

স্নায়ুক্ষয়ী লড়াই শেষে মিলান কোচ স্তেফানো পিওলির উপলব্ধি, ‘কষ্ট না করলে কেষ্ট মেলে না।’ আরেক ম্যাচে হ্যারি কেনের হ্যাটট্রিকে ম্যাকাবি হাইফাকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম। কাল ইউরোপা লিগের গ্রুপপর্বে ড্র’তে টটেনহ্যাম সহজ গ্রুপ পেলেও মিলান পড়েছে কঠিন গ্রুপে। এইচ গ্রুপে সেল্টিক, লিল ও স্পার্তা প্রাগের সঙ্গে লড়তে হবে ইব্রাহিমোভিচদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০