কলকাতা মোহামেডানে খেলা নিয়ে যা বললেন জামাল ভূঁইয়া - সমকন্ঠ
শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ জানুয়ারী ২০২১, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলকাতা মোহামেডানে খেলা নিয়ে যা বললেন জামাল ভূঁইয়া

ভারতে শনিবার শুরু হচ্ছে আই লিগ। ভারতের হলেও এই লিগে নজর রাখবে বাংলাদেশের দর্শকরা। 

বিশেষ করে কলকাতা মোহামেডানের ম্যাচগুলোর খবর রাখতে চাইবে দেশের ফুটবলপ্রেমীরা। 

সেটাই স্বাভাবিক। ক্লাবটির হয়ে এবার আই লিগ মাতাবেন বাংলাদেশ ফুটবলের ‘পোস্টারবয়’ জামাল ভূঁইয়া।

দিল্লির দল সুদেভা মুনলাইটের বিপক্ষের ম্যাচ দিয়ে আই লিগ মিশন শুরু হবে জামাল ভূঁইয়ারা। এর আগে শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আই লিগে খেলা ও তার দল কলকাতা মোহামেডান নিয়ে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক।

আই লিগ খেলার জন্য মুখিয়ে আছেন বলে জানান তিনি। 

তিনি বলেন, কলকাতা মোহামেডানে খেলা আমার জন্য স্পেশাল কিছু। আই লিগে ভালো কিছু করা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে এসেছি। প্রত্যেকের মতো আমিও ভালো ফলাফল চাই। আশা করি, ভালো কিছু উপহার দিতে পারব।

চ্যালেঞ্জ মোকাবিলায় কোনো চাপ অনুভব করছেন কি না – সাংবাদিকদের এমন প্রশ্নে জামাল ভূঁইয়া বলেন, আমি কোনো চাপ অনুভব করছি না। আপনি যেখানেই ফুটবল খেলতে যান চাপ থাকবেই। আর চাপ সামলাতে না পারলে তো ফুটবল খেলা যাবে না। তাই মাঠে নামা বা না নামা নয়, আমি নিজের খেলার ওপর নজর দেব। আমি যে বড় ম্যাচগুলো খেলেছি সেগুলোর অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগাব। দলের তরুণদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করব। ইউেরাপে খেলার অভিজ্ঞতাও কাজে লাগাব। বলতে গেলে সমর্থকরা একটি ক্ষুধার্ত দল দেখতে পাবে মাঠে, যারা জয়ের জন্য খেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০