মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি - সমকন্ঠ
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ নভেম্বর ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট রোববার (১৫ নভেম্বর) মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরিকে কেন্দ্র করে গঠিত যুদ্ধজাহাজের বহর বা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে তিনটিতে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দ্য ন্যাশনাল ও অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদও রণতরিটির মধ্যপ্রাচ্যে পৌঁছানোর খবর জানিয়েছেন।

এদিকে রোববার যুক্তরাষ্ট্রের মিত্রদেশ বাহরাইনে ড্রোন হামলার দাবি করেছে ইরান। কয়েক দিনের বিরতির পর নতুন করে এই হামলার ঘটনা ঘটল। এর আগে শুক্রবারও দেশটিতে ড্রোন হামলা চালায় ইরান। গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় দেশগুলোর ওপর এটিই ছিল প্রথম হামলার ঘটনা।

গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে জ্বালানি সম্পদসমৃদ্ধ উপসাগরীয় অঞ্চল বিভিন্ন হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। নতুন করে বাহরাইনে ড্রোন হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরির আগমনকে অঞ্চলটিতে দেশটির সামরিক শক্তি বৃদ্ধির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে নতুন এই মোতায়েনের বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি

১

‘জমি কেড়ে নিয়েছে’, ‘স্বেচ্ছায় ছেড়েছে’—কৃষক ও নুসরাতের বাবার দাবি

২

গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

৪

নেতানিয়াহুর জোটে ভাঙনের সুর, বেন-গভিরকে ছাড়াই সরকার গঠনের প্রস্তাব

৫

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

৬

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

৭

খোকসার তাহেরপুরে গাছের ছায়ায় নৈতিকতার পাঠশালা

৮

দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে হোম অফিস করার নির্দেশ

৯

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

১০

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

১১

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১২

পরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’

১৩

সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার

১৪

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব নিয়ে অধিবেশন, পর্যবেক্ষণে ড. মনিরুজ জামান

১৫

সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ২ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

১৬

২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: স্পিকার

১৭

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

১৮

কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নে ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

২০