দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে হোম অফিস করার নির্দেশ - সমকন্ঠ
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ নভেম্বর ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে হোম অফিস করার নির্দেশ

ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করায় সরকারি দপ্তরের অর্ধেক কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে যানবাহনের চলাচল কমাতে এ সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি সরকারের দুই মন্ত্রী।

শুক্রবার পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং নিজ নিজ অধীন দপ্তরের ৫০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দেন। পঙ্কজ সিং একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন।

দিল্লির বায়ুমান সূচক (একিউআই) শুক্রবার সকালে ৪০৩-এ পৌঁছায়। এতে বাতাসের মান ‘গুরুতর’ বা ‘সিভিয়ার’ পর্যায়ে চলে যায়। পরে বিকেল ৪টায় সূচক কিছুটা কমে ৩৭৩ হলেও তা ‘খুব খারাপ’ পর্যায়েই ছিল। শনিবার সকালেও রাজধানীর বাতাসের মান খুব খারাপ ছিল। বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে দূষণের মাত্রা গুরুতর পর্যায়ে রেকর্ড করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, ব্যক্তিগত ও দাপ্তরিক যানবাহনের চলাচল কমিয়ে দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যেই অর্ধেক কর্মীকে বাসা থেকে কাজের সুযোগ দেওয়া হয়েছে।

তবে এ নির্দেশনা দিল্লি সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। হাসপাতালসহ জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের এর আওতার বাইরে রাখা হয়েছে। সরকারি এক কর্মকর্তা জানান, হাসপাতালের সব কর্মী অত্যাবশ্যকীয় সেবার আওতায় পড়ায় তাদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে।

হাসপাতালের পাশাপাশি অন্যান্য অত্যাবশ্যকীয় সেবাও এ নির্দেশনার বাইরে থাকবে। বায়ুমান ব্যবস্থাপনা কমিশনের (সিএকিউএম) নির্দেশনা অনুযায়ী, জরুরি সাড়া প্রদান, অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ ও পানির সরবরাহ, পরিচ্ছন্নতা এবং গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় ছাড় দেওয়া হবে।

গত ৩০ অক্টোবর সিএকিউএমের জারি করা নির্দেশনায় বলা হয়, ৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দিল্লি এবং এর আশপাশের পাঁচটি এনসিআর জেলার সরকারি ও বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মী সশরীরে উপস্থিত থাকতে পারবেন। বাকিদের বাড়িতে থেকে কাজ করতে হবে।

এ নির্দেশনা দিল্লি ছাড়াও গুরুগ্রাম, ফরিদাবাদ, সোনিপত, গাজিয়াবাদ ও গৌতম বুদ্ধ নগরে কার্যকর রয়েছে। তবে যেসব শিল্পপ্রতিষ্ঠান ও অত্যাবশ্যকীয় সেবায় এ ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব নয়, সেগুলোকে ছাড় দেওয়া হয়েছে

দিল্লি সরকারের ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া শীতকালীন কর্মপরিকল্পনাতেও ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজের সুযোগ রাখার কথা বলা হয়েছে। এতে প্রশাসনিক সচিব ও বিভিন্ন দপ্তরের প্রধানদের নিয়মিত অফিসে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে। তবে একই সময়ে দপ্তরের অর্ধেকের বেশি কর্মীকে সশরীরে উপস্থিত রাখা যাবে না।

জরুরি ও অত্যাবশ্যকীয় জনসেবা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কর্মীদের অফিসে ডাকার ক্ষমতা রয়েছে দপ্তরপ্রধানদের।

এদিকে, ৬ নভেম্বর থেকে দিল্লি-এনসিআরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (গ্র্যাপ) তৃতীয় ধাপ কার্যকর রয়েছে। এ ধাপের আওতায় সরকারি, পৌরসভা ও বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মীর উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লিতে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও শনিবার সকালেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

১

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

২

খোকসার তাহেরপুরে গাছের ছায়ায় নৈতিকতার পাঠশালা

৩

দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে হোম অফিস করার নির্দেশ

৪

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

৫

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

৬

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

৭

পরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’

৮

সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার

৯

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব নিয়ে অধিবেশন, পর্যবেক্ষণে ড. মনিরুজ জামান

১০

সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ২ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

১১

২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: স্পিকার

১২

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

১৩

কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নে ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

১৫

কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক শিক্ষক

১৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

১৭

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

১৮

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদি আরবের চাপ

১৯

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২০