২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: স্পিকার - সমকন্ঠ
শনিবার , ১৪ নভেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: স্পিকার

২০২৪ সালের গণঅভ্যুত্থানে এ দেশের ছাত্র-জনতা তাদের বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে এবং এই অভ্যুত্থানে দেশের সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিগত ১৫ বছরের ইতিহাসকে দুঃশাসনের ইতিহাস হিসেবে অভিহিত করে তিনি বলেছেন, দেশের টেকসই উন্নয়নে গণতন্ত্রের কোনো বিকল্প নেই।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা অত্যন্ত গৌরবের বিষয় উল্লেখ করে স্পিকার বলেন, দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা কখনো নিজেদের জীবন উৎসর্গ করতে কার্পণ্য করেননি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, একাত্তরে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি ক্যান্টনমেন্টে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। তবে দুঃখজনকভাবে স্বাধীনতার পর ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেই ঐতিহাসিক অবদান ও কৃতিত্বকে অস্বীকার করা হয়েছিল এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল।

পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানরা অনেক বেশি সাহসী মন্তব্য করে তিনি বলেন, সেদিন দেশের সাধারণ মানুষের জীবন রক্ষার তাগিদে প্রশিক্ষণবিহীন আপামর জনতা অস্ত্র হাতে তুলে নিয়েছিল।

দেশের বর্তমান প্রেক্ষাপট ও গণতন্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, মহান মুক্তিযুদ্ধ হয়েছিল মূলত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বিগত ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটাতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা অসীম সাহসিকতা দেখিয়েছে, যেখানে উদ্যত সঙ্গিনের সামনে শহীদ আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। এই গণঅভ্যুত্থানে দেশের সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে।

এমসি কলেজ প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধের সম্মুখসমরের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্পিকার। অসীম সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে কীভাবে জাতির গৌরবগাথার অংশ হয়েছিলেন, সেই অভিজ্ঞতা উপস্থিত ব্যক্তিদের সামনে তুলে ধরেন তিনি।

এ সময় তিনি এমসি কলেজের সেই যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের অসীম সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, তেমনি রাওয়ার সদস্য হওয়াও অত্যন্ত গৌরবের। তিনি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন উল্লেখ করে বলেন, সামরিক বাহিনীতে কাটানো আট বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইস্টবেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সেনা কর্মকর্তারা, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: স্পিকার

১

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

২

কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নে ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

৪

কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক শিক্ষক

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

৬

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

৭

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদি আরবের চাপ

৮

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

৯

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

১০

বিদ্যুতের অস্বাভাবিক বিল বন্ধে যে উদ্যোগ সরকারের

১১

হোয়াইট হাউজের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ অন্তত ৫

১২

এ ধরনের হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

১৩

হামলাকারীদের খুঁজতে ব্যর্থ হলে সরকারকে খেসারত দিতে হবে

১৪

ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু, পাশাপাশি দাফন

১৫

শেখ হাসিনা ও তার দল দেশের সংবিধান থেকে নিষিদ্ধ: রিজভী

১৬

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

১৭

ইউরোপ থেকে আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো

১৮

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের উপর হামলা, আহত ৩

১৯

ছুরিকাঘাতে আহত জাকিয়াকে দেখতে হাসপাতালে ওসি, সঙ্গে নিয়ে গেলেন ফল

২০