কুষ্টিয়ার চরমপন্থী নেতা কালু বাহিনীর অন্যতম সদস্য আব্দুল আলীম র‍্যাবের হাতে গ্রেপ্তার - সমকন্ঠ
শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
৩ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার চরমপন্থী নেতা কালু বাহিনীর অন্যতম সদস্য আব্দুল আলীম র‍্যাবের হাতে গ্রেপ্তার

কুষ্টিয়ার চরমপন্থী নেতা কালু বাহিনীর অন্যতম সদস্য পদ্মানদীতে নৌ পুলিশের উপর গুলি বর্ষণ মামলার প্রধান আসামী আব্দুল আলীম ওরফে চিকন আলীমকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (০২ মে) বিকাল আনুমানিক সাড়ে ৫ টার সময় র‍্যাব-১২ সিপিসি-১ ও র‍্যাব-৩ সিপিসি-২ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতেঢাকা ডিএমপির কাফরুল থানাধীন মিরপুর-১৪ পুলিশ কোয়ার্টার এর সামনে ফুট ওভারব্রীজের নিচে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামী আব্দুল আলীম ওরফে চিকন আলীম (৪৪) কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার দয়ারামপুর ঘোষপাড়া এলাকার মৃত বেলায়েত ওরফে বিলাইয়ের ছেলে।

র‍্যাব জানায়, গত ২২ এপ্রিল রাতে কুষ্টিয়া জেলার সদর থানাধীন হরিপুর ঘাট এলাকায় গড়াই নদীর মুখ সংলগ্ন পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে লক্ষীকুন্ডা নৌ পুলিশের একটি দল অভিযানে গেলে ৮/৯ জন দুষ্কৃতিকারী স্পীডবোটযোগে এসে নৌ পুলিশের টহল টীমকে লক্ষ্য করে শর্টগানের গুলি ছুঁড়তে থাকে। দুষ্কৃতিকারীদের ছোঁড়া গুলিতে ইনচার্জ সহ ০৪ জন পুলিশ সদস্য এবং নৌ পুলিশের নৌকার মাঝি জখমপ্রাপ্ত হন। এ ঘটনায় লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব খন্দকার শফিকুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করলে কুষ্টিয়া জেলার সদর থানার মামলা নং-২৪/১১৯,তারিখ-২২/০৪/২০২৬ খ্রিঃ, ধারা- ১৫(১) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ তৎসহ ১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩২৪/৩০৭/ ৪৩১/৩৪ পেনাল কোড রুজু হয়।চঞ্চল্যকর এই ঘটনার পরপরই র‍্যাবও আসামীদের গ্রেফতারে তৎপর হয়।

নৌ পুলিশের তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে গ্রেফতারের চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের যৌথ অভিযানিক দলটি আসামী আব্দুল আলিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল আলীম ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে বার বার নিজের অবস্থান পরিবর্তন করে। তবে দীর্ঘ প্রচেষ্টায় শেষ পর্যন্ত সে র‍্যাবের জালে ধরা পড়ে। সে জাসদ গণ বাহিনীর ৯০ দশকের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সামরিক প্রধান পলাতক চরমপন্থী নেতা কালুর পক্ষে কুমারখালী-খোকসা ও পদ্মা নদীতে প্রভাব বিস্তারে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে মর্মে প্রাথমিকভাবে জানিয়েছে র‍্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০