যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা - সমকন্ঠ
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১৫ নভেম্বর) ভোরে ভোরে দেশটির আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর এই অভিজাত শাখা।

আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘নির্লজ্জ আগ্রাসনের’ জবাবে পালটা অভিযানের দ্বিতীয় ধাপে এ হামলা চালানো হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ছয়টি ড্রোন দিয়ে আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন বিমান প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্যবস্তু করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা দেওয়ার নামে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আড়াল করতেই ওয়াশিংটন বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে। বাস্তবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত বন্ধ রয়েছে।

আইআরজিসির দাবি, বাহরাইনের বিভিন্ন এলাকায় মার্কিন রাডারে হামলার শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল স্বাভাবিক করার মার্কিন প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। প্রণালিটি এখনো জাহাজ চলাচলের জন্য বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে কোনো আগ্রাসন চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান।

এর আগে গত ১৩ নভেম্বর বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করার দাবি করেছিল আইআরজিসি। ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে ওই অভিযান চালানো হয় বলে জানায় সংস্থাটি।

আইআরজিসির ২২ নম্বর বিবৃতিতে বলা হয়, সিরিকের টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাবে তাদের অ্যারোস্পেস ফোর্স বাহরাইন দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডারটি লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করেছে। ভবিষ্যতে এ ধরনের হামলা বা লঙ্ঘন ঘটলে সীমাহীন পাল্টা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি

১

‘জমি কেড়ে নিয়েছে’, ‘স্বেচ্ছায় ছেড়েছে’—কৃষক ও নুসরাতের বাবার দাবি

২

গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

৪

নেতানিয়াহুর জোটে ভাঙনের সুর, বেন-গভিরকে ছাড়াই সরকার গঠনের প্রস্তাব

৫

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

৬

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

৭

খোকসার তাহেরপুরে গাছের ছায়ায় নৈতিকতার পাঠশালা

৮

দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে হোম অফিস করার নির্দেশ

৯

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

১০

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

১১

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১২

পরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’

১৩

সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার

১৪

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব নিয়ে অধিবেশন, পর্যবেক্ষণে ড. মনিরুজ জামান

১৫

সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ২ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

১৬

২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: স্পিকার

১৭

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

১৮

কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নে ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

২০