কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নে ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু - সমকন্ঠ
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নে ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গু প্রতিরোধে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা, পান্টি, চাঁদপুর, সদকীসহ বিভিন্ন ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সরকারের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নগুলোর বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব, চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় ইউনিয়ন পরিষদ চত্বর, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তার পাশের ঝোপঝাড়,  পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় কুমারখালীতেও আগাম সতর্কতা হিসেবে এই অভিযান শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষকেও এই অভিযানে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযানে অংশ নেওয়া যদুবয়রা ইউনিয়নের এক জনপ্রতিনিধি বলেন, ডেঙ্গু মশা যাতে জন্মাতে না পারে, সে জন্য বাড়ির আশপাশ পরিষ্কার রাখা জরুরি। আমরা নিজেরা যেমন পরিষ্কার করছি, তেমনি এলাকাবাসীকেও সচেতন করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধ এবং রোগমুক্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কুমারখালী উপজেলার উপজেলা পরিষদ কমপ্লেক্সের একাংশ ও বিভিন্ন ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। প্রত্যেকে যদি নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখেন, তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকটাই কমে আসবে। এ জন্য সকলকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

১

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

২

খোকসার তাহেরপুরে গাছের ছায়ায় নৈতিকতার পাঠশালা

৩

দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে হোম অফিস করার নির্দেশ

৪

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

৫

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

৬

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

৭

পরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’

৮

সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার

৯

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব নিয়ে অধিবেশন, পর্যবেক্ষণে ড. মনিরুজ জামান

১০

সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ২ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

১১

২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: স্পিকার

১২

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

১৩

কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নে ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

১৫

কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক শিক্ষক

১৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

১৭

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

১৮

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদি আরবের চাপ

১৯

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২০