সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ অগাস্ট ২০২৬, ১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে একটি সোফা কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে সাত বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা এবং সৌদির ওই কারখানায় কাজ করতেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৯ আগস্ট) দেশটির একটি সোফা কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাতজনের মৃত্যু হয়েছে বলে রাত সাড়ে ১০টার দিকে নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

মারা যাওয়া সাতজনের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন ও পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

এদিকে, রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অনেককে মৃত্যুর সংখ্যা ১৫, ১৭ ও ১৯ জন উল্লেখ করেও পোস্ট করতেও দেখা গেছে। তবে সেসব তথ্যের কোনো সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলোর আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০