‘জমি কেড়ে নিয়েছে’, ‘স্বেচ্ছায় ছেড়েছে’—কৃষক ও নুসরাতের বাবার দাবি - সমকন্ঠ
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘জমি কেড়ে নিয়েছে’, ‘স্বেচ্ছায় ছেড়েছে’—কৃষক ও নুসরাতের বাবার দাবি

পাল্টাপাল্টি অভিযোগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তার বাবা আব্দুল হালিম টমের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার (১৪ নভেম্বর) মামলা করেছেন স্থানীয় কৃষক ইদ্রিস আলী। তার অভিযোগ, জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করলেও তাকে উচ্ছেদ করে ভিটেমাটি দখল করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল হালিম টমের দাবি, ইদ্রিস আলী স্বেচ্ছায় জমি ছেড়ে চলে গেছেন। পাল্টাপাল্টি এসব অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইদ্রিস আলী ও তার পরিবারের অভিযোগ, ২০২১ সালে নুসরাত তাবাসসুমের চাচা মাহফুজুর রহমানের কাছ থেকে সোয়া ৪ কাঠা জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন তারা। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই জমি নিয়ে বিরোধ শুরু হয়। এর জেরে ২০২৫ সালের ১৩ অক্টোবর আব্দুল হালিম টমের নেতৃত্বে ৮-১০ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। এরপর প্রাণভয়ে পরিবার নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন ইদ্রিস আলী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।

মামলার বাদী কৃষক ইদ্রিস আলী বলেন, জমি কিনেছি ২০২১ সালে। সেখানে কিছুদিন বসবাস করলাম। পরে আমাকে মেরে জায়গা কেড়ে নিল। লোকজন নিয়ে এসে আমার বাড়ি ঘর তোর ভেঙে দিল। আমি সেখান থেকে পালিয়ে চলে আসলাম এই জায়গায়। পরের নুসরাতের আব্বা আমাকে আর জায়গা দিল না। আমার জায়গার উপরে পেঁপের গাছ লাগাইছিলাম। সেই গাছ থেকে পেঁপে পারার কারণে আমার নামে কেস করল। কেস করে পুলিশ দিয়ে ধরিয়ে দিল।

তিনি আরও বলেন, মাস্টার দাঁড়িয়েছিলেন, আর লোকজন দিয়ে ভাঙচুর করিয়েছেন। আমার এখন আর কোনো পথ নেই। তাই বাধ্য হয়ে মামলা করেছি। সরকারের কাছে আবেদন, আমার জমিটুকু ফিরিয়ে দেওয়া হোক। তাহলে সেখানে গিয়ে আবার বসবাস করতে পারব।

তার অভিযোগ, এমপি নুসরাত প্রভাবশালী হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে কৃষক ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের ওপর একের পর এক হুমকী ধামকী দিতে থাকে।

ইদ্রিস আলীর স্ত্রী মিনা খাতুন বলেন, মনজু মাস্টারের কাছ থেকে আমরা ২০২১ সালে জায়গা কিনেছিলাম। সেখানে কিছুদিন বসবাস করেছি। পরে গোলমাল হওয়ার পর এখানে চলে এসেছি। সবকিছু ভাঙচুর করে নিয়ে গেছে। আমার বল নেই, শক্তি নেই, তাই ওই জায়গায় যেতে পারিনি।

তিনি বলেন, আমার স্বামীর লাগানো গাছের পেঁপে পারার কারণে আমার স্বামীকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। জেল খেটে বের হলো। শরিকানা সম্পত্তি সে নেবে। কিন্তু টম মাস্টারকে তো তার ভাই দিয়ে যায়নি। তখন তো আমাদেরই দিয়েছে। এখন সরকারের কাছে আমার দাবি আমার কিছুই নেই। নতুন করে জায়গা কেনার টাকাও নেই। আমরা চাই সেই জায়গায় যাতে আমরা আবার বসবাস করতে পারি।

ইদ্রিস আলী ছেলে রবিউল ইসলাম জানান, আমরা মনজু মাস্টারের জমি কিনেছিলাম। সেটা টম মাস্টারের মেজ ভাই। উনার থেকে জমি কিনে আমরা বছর পাঁচেক বসবাস করেছি। টম মাস্টারের জমি কেনার পয়সা ছিল না। উনি জমিও কিনেনি, বাধাও দেয়নি। উনার মেলা ভাই জমি বিক্রি করে ফেলেছে। তাও টম মাস্টার এক কাঠা জমিও কিনেনি। একসময় টম মাস্টারের ক্ষমতা হলো। এখন আমার জমিটা ভাঙচুর করে উনারা দখল করে নিয়েছে। বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, উনারা বলেছে এখানে তোমাদের জমি জায়গা নাই। তোমরা এখান থেকে চলে যাও। বহুত মানুষ এসে ভাঙচুর করেছে, টম মাস্টার নিজে দাঁড়িয়ে ছিল। মেলা ভাঙচুর করে টম মাস্টার আমাদের তাড়িয়ে দেয়। পরে গিয়ে দেখছি ঘরবাড়ি ভেঙে সমান করে দিয়েছে। এখন আমরা রাস্তায় রাস্তায় আছি। এখন সরকারের কাছে দাবি করছি আমাদের এই ভিটেমাটিটুকু ফিরিয়ে দিক।

ইদ্রিস আলীর আরেক ছেলে শফিকুল ইসলাম জানান, টম মাস্টারের ভাই মনজু মাস্টারের কাছ থেকে আমার বাবা জায়গা কেনে সোয়া ৪ কাঠা। সেখানে আমরা বাড়ি করি। সেখানে বসবাসে কোনো সমস্যা ছিল না। সরকার চলে যাওয়ার পরে একদিন কি দুই দিন পর হঠাৎ করে এসে বলল- এই জমি আমাদের। পরে মেলা লোকজন চলে আসলো। তাদের হাতে লাঠি টাঠি দেখলাম। পাড়ার লোকজন বলল তোরা সরে যা মারতে পারে। পরে বাড়িঘর ভাঙচুর করলো, আমরা পালায় চলে আসলাম। আসার পর থেকে এভাবেই আছি। পরের জমিতে কোনো রকম একটা ঘর তুলে আমরা আছি।

মামলার বিষয়ে তিনি বলেন, ওই সময় মামলা মোকদ্দমা করতে সাহস পাইনি। আমরা থাকবো কোথায় সেই চিন্তাতেই ছিলাম। কারণ সে সময় কেউ থাকতে দিতে চাচ্ছিল না। পরে অনেক জায়গায় যোগাযোগ করার পরে এখানে কোনোরকম আশ্রয় আছি। হঠাৎ করে মামলা করার কারণ হচ্ছে কে বা কার ওদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এখন পাড়ার লোকজন বলছে তোদের নামে মামলা দেবে। বাজারে এলাকার লোকদের সাথে দেখা হলে তারা বলছে। আমরা তো দেখলাম এটা বিপদ। পরে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলে আমরা মামলা করলাম। আমাদের দাবি, সরকারের কাছে আবেদন আমাদের জায়গায় যাতে আমরা যেতে পারি সেই ব্যবস্থা করে দিতে হবে।

ইদ্রিস আলীর ছেলে স্ত্রী শামীমা আক্তার বলেন, ২০২১ সালে আমার শ্বশুর ওই জায়গাটা কেনে। কিনার পরে ঐখানে কিছুদিন বসবাস করে। পাশে আগস্ট এর পরে গ্যাঞ্জামে বাড়িঘর লুটপাট করে টম মাস্টার আমাদের উঠিয়ে দেয়। পরে ওই জায়গাটা তার কাটা দিয়ে ঘিরে নেয়। ঘিরে নেওয়ার পরে আমার শ্বশুর একদিন ওই জায়গা থেকে পেঁপে পেড়েছে। পেঁপে পারার কারণে আমার শ্বশুরের নামে মামলা দেয়। মামলা দেওয়ার পরে আমার শ্বশুর স্ট্রোক করে। শ্বশুর কিছুই করতে পারে না আমার স্বামী এখন কোন রকম সংসার চালাই।

তবে ইদ্রিস আলীর এমন অভিযোগ অস্বীকার করেন নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম টম। তার দাবী ইদ্রিস আলী ফ্যাসিস্টদের দোসর। ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর স্বেচ্ছায় আত্মগোপনে যান।

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা মামলার বিষয়ে আব্দুল হালিম টম বলেন, আমার নামে মামলা হয়েছে, এটা আপনাদের মাধ্যমে আমি জানতে পেরেছি। পরে ফেসবুকসহ বিভিন্ন জায়গায় আমি এটা দেখেছি। এটি ভুয়া, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা। এ মামলার ওয়ান বা টু পার্সেন্ট যদি সত্যতা থাকতো তাহলে আমার মনে কষ্ট লাগতো না। এটা সম্পূর্ণভাবে একটি মিথ্যা মামলা করেছে ইদ্রিস আমার নামে।

তিনি বলেন, এলাকার সকল বয়সী মানুষের কাছে খোঁজ নেবেন তারা কি ধরনের লোক ছিল। বিশেষ করে ৫ তারিখের পরে আমরা সেই সময় ঢাকায় ছিলাম। মেয়ে সে সময় অ্যারেস্টের পর থেকে আমরা পরিবারের যে চারজন সদস্য। ৬ অথবা ৭ তারিখে আমার ঠিক জানা নেই ২৪ সালের ৫ আগস্টের পর ইদ্রিস তার জিনিসপত্র নিয়ে সরে পড়ে। এরপর থেকে সে বাগোয়ানে এলাকায় আসেনি।

জমির বিষয়ে তিনি বলেন, তাদের পরিবারের একটি একত্রিত জমি রয়েছে, যেখানে একাধিক দাগ, পুকুর, বাঁশঝাড় ও ফাঁকা জায়গা আছে। তার মেজ ভাইয়ের কাছ থেকে ইদ্রিস আলী পৌনে চার শতক জমি কিনেছেন। তবে ওই জমির অধিকাংশ পুকুরের মধ্যে এবং বাকি অংশ পুকুরের পাশের ফাঁকা জায়গায় পড়েছে। ইদ্রিস আলী অন্য জায়গায় জবরদখল করে বাড়ি করেছিলেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ইদ্রিসের যে লিগ্যাল জমি, সেই জমি পড়েই আছে। দুই আড়াই বছর সেখান থেকে চলে গেছে। সে মাঝে মাঝে এসেছে এই জায়গায়। তুমি তোমার জায়গায় এসে বাড়ি ঘর করে এখানে থাকো। কিন্তু সে তা করেনি। তার কথা সে অন্য জায়গাতে পজিশন মত জমি নিয়ে বাড়ি করবে। সে নেইনি এখানে ফিরেও আসেনি। তার যে রেজিস্ট্রিকৃত জমি, সেই জমি এখনো পড়েই আছে।

ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি বলেন, আদৌ আমি এই মামলা করিনি তার বিরুদ্ধে। আমার নামে যেটা বলা হয়েছে তখন আমি ঢাকায় অবস্থান করছিলাম। সেপ্টেম্বর মাসে আমি খুবই অসুস্থ ছিলাম। আমি কিডনি এবং জন্ডিসের আক্রান্ত হয়ে ঢাকায় অবস্থান করছিলাম।

তিনি বলেন, আমাদের বাড়ির যে কেয়ারটেকার থাকে তার মাধ্যমে আমরা ওখান থেকে শুনলাম আমার বাড়ির উপরে হামলা করেছে। ৫ তারিখের পর থেকে বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের বিতাড়িত করার জন্য ৬ সদস্যের একজন ছিল নুসরাত। এজন্য তারা ক্ষুব্ধ ছিল। আমাকেও নানানভাবে জীবননাশের হুমকি দিত। এসব দেখে আমি হাসতাম। আগস্ট পরবর্তী সময়ে আমি ঢাকায় থাকা অবস্থায় আমার বাড়িতে এবং কেয়ারটেকারের উপরে হামলার ঘটনা ঘটেছে। তার সাক্ষী গ্রামের লোক আছে।

এই বিষয়ে বাগোয়ান এলাকার লোকজন কথা বলতে রাজি হননি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, আব্দুল হালিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি

১

‘জমি কেড়ে নিয়েছে’, ‘স্বেচ্ছায় ছেড়েছে’—কৃষক ও নুসরাতের বাবার দাবি

২

গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

৪

নেতানিয়াহুর জোটে ভাঙনের সুর, বেন-গভিরকে ছাড়াই সরকার গঠনের প্রস্তাব

৫

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

৬

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

৭

খোকসার তাহেরপুরে গাছের ছায়ায় নৈতিকতার পাঠশালা

৮

দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে হোম অফিস করার নির্দেশ

৯

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

১০

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

১১

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১২

পরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’

১৩

সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার

১৪

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব নিয়ে অধিবেশন, পর্যবেক্ষণে ড. মনিরুজ জামান

১৫

সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ২ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

১৬

২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: স্পিকার

১৭

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

১৮

কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নে ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

২০