সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ২ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব - সমকন্ঠ
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ২ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে নিজেদের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ এবং নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়েছিল। একইসঙ্গে সৌদি আরবে সন্ত্রাসবাদে অর্থায়ন করার অভিযোগও তোলা হয় এ দুজনের বিরুদ্ধে।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৩ নভেম্বর) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন, ফাদেল বিন হাসান বিন আব্দুল্লাহ আল-সাফওয়ানি এবং জাওয়াদ বিন আলি কুরাইশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের পুলিশ গ্রেপ্তার করে। এরপর তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট দেওয়া হয়। পরে মামলাটি আদালতে পাঠানো হয় এবং তাযির হিসেবে তাদের মৃত্যুদণ্ড দেন বিচারক।

এরপর এ দণ্ড আপিল ও সুপ্রিম কোর্টও বহাল পরে। পরে মৃত্যুদণ্ড কার্যকরে রাজকীয় আদেশ জারি করা হয়।

গতকাল শনিবারই পূর্বাঞ্চলীয় প্রদেশে তাদের দণ্ড কার্যকর করা হয়।

সৌদির মন্ত্রণালয় সতর্কতা দিয়ে বলেছে, যারাই একই ধরনের অপরাধ সংঘটিত করবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।

বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে অন্যতম হলো সৌদি আরব। দেশটিতে প্রায়ই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি

১

‘জমি কেড়ে নিয়েছে’, ‘স্বেচ্ছায় ছেড়েছে’—কৃষক ও নুসরাতের বাবার দাবি

২

গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

৪

নেতানিয়াহুর জোটে ভাঙনের সুর, বেন-গভিরকে ছাড়াই সরকার গঠনের প্রস্তাব

৫

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

৬

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

৭

খোকসার তাহেরপুরে গাছের ছায়ায় নৈতিকতার পাঠশালা

৮

দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে হোম অফিস করার নির্দেশ

৯

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

১০

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

১১

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১২

পরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’

১৩

সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার

১৪

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব নিয়ে অধিবেশন, পর্যবেক্ষণে ড. মনিরুজ জামান

১৫

সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ২ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

১৬

২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: স্পিকার

১৭

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

১৮

কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নে ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

২০