নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু - সমকন্ঠ
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ নভেম্বর ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

কুষ্টিয়ায় এনসিপি নেত্রী ও জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যের যৌথ তদন্ত টিম।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে যৌথ টিমের সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যান। এ সময় টিমের সদস্যরা পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন। পরে তারা প্রত্যক্ষদর্শীদের বয়ান লিপিবদ্ধ করেন।

তদন্ত কমিটি সূত্রে জানা যায়, এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের ৪ সদস্যের কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলওয়ার হোসেন।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে কমিটির সদস্যরা নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া পুরোনো পারিবারিক বাড়িটি ঘুরে দেখেন। পরে তারা প্রত্যক্ষদর্শীদের বয়ান লিপিবদ্ধ করেন।

আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানান কমিটি প্রধান।

তদন্ত কমিটির আহ্বায়ক কুষ্টিয়া স্থানীয় বিভাগের উপ-পরিচালক বলেন, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের একটি কমিটি গঠন করে দিয়েছে। আজ থেকে আমাদের কর্মদিবস শুরু। ইতোমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন ব্যক্তিদের বয়ানসহ সিসিটিভি ফুটেজ আমরা ইতোমধ্যে সংগ্রহ করেছি। আমরা আমাদের কাজ খুব দ্রুত শেষ করে প্রতিবেদন জমা দেবো।

কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলোয়ার হোসেন বলেন, আমরা বিভিন্ন ব্যক্তিদের বয়ান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দিসহ বিভিন্ন সরকারি সংস্থার সহায়তা নিয়ে কাজ করছি।

তিনি আরও বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিদের গ্রেপ্তারে মাঠে দুইটি টিম কাজ করছে।

এদিকে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় এমপি নুসরাত তাবাসসুম নিজে বাদী হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় দৌলতপুর থানায় একটি মামলা করেছেন। মামলায় নিষিদ্ধ সংগঠন যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবকলীগের ৮ শীর্ষ নেতাকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার দিবাগত মধ্যরাতে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি ও তার পরিবারের দাবি পতিত আওয়ামী লীগের লোকজন তার বাড়িতে পেট্রোল বোমা হামলা করায় এ অগ্নিকাণ্ড হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

১

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

২

খোকসার তাহেরপুরে গাছের ছায়ায় নৈতিকতার পাঠশালা

৩

দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে হোম অফিস করার নির্দেশ

৪

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

৫

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

৬

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

৭

পরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’

৮

সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার

৯

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব নিয়ে অধিবেশন, পর্যবেক্ষণে ড. মনিরুজ জামান

১০

সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ২ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

১১

২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: স্পিকার

১২

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

১৩

কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নে ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

১৫

কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক শিক্ষক

১৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

১৭

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

১৮

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদি আরবের চাপ

১৯

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২০