সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের - সমকন্ঠ
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

কুষ্টিয়ার দৌলতপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এজাহার দায়ের করেছেন সংসদ সদস্য।

এজাহারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৮ নেতার নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে থানায় এজাহার জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম দৌলতপুর থানায় এজাহারটি জমা দেন।

এজাহারে কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের আসামি করা হয়েছে। তাদের মধ্যে জেলা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক রয়েছেন।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, সংসদ সদস্য আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে এজাহার জমা দিয়েছেন। এজাহারের ভিত্তিতে দৌলতপুর থানায় মামলা নথি ভুক্তের প্রক্রিয়া চলমান।

প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আগুনে টিনশেড বাড়িটির দশটি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে।

বৃহস্পতিবার রাত ১২ টা ১০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে অভিযোগ করে সংবাদ সম্মেলনও করেছেন সংসদ সদস্য।

সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম দাবি করেছেন, রাত সোয়া ১২টার দিকে তার বাড়ি লক্ষ্য করে পরপর চারটি বিস্ফোরণ ঘটিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। আগুনে তার একতলা টিনশেড বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি কক্ষ পুড়ে গেছে এবং দুটি ছাগল মারা।

এই ঘটনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

১

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

২

খোকসার তাহেরপুরে গাছের ছায়ায় নৈতিকতার পাঠশালা

৩

দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে হোম অফিস করার নির্দেশ

৪

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

৫

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

৬

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

৭

পরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’

৮

সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার

৯

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব নিয়ে অধিবেশন, পর্যবেক্ষণে ড. মনিরুজ জামান

১০

সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ২ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

১১

২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: স্পিকার

১২

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

১৩

কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নে ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

১৫

কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক শিক্ষক

১৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

১৭

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

১৮

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদি আরবের চাপ

১৯

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২০