হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানা ধ্বংসের দাবি সৌদি জোটের - সমকন্ঠ
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানা ধ্বংসের দাবি সৌদি জোটের

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের কারখানা এবং কারখানাটির সঙ্গে সংশ্লিষ্ট আরও ২টি স্থাপনা ধ্বংস করার দাবি করেছে সৌদি-ইয়েমেনি সামরিক জোট। সোমবার এক বিবৃতিতে এ দাবি করেছেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি।

জোট বাহিনী সোমবার জানিয়েছে যে, তারা ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়াদের তিনটি স্থাপনা ধ্বংস করেছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ সংযোজন ও উৎপাদনের কাজে ব্যবহৃত হতো।

গতকাল (সোমবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা সেই বিবৃতিতে মেজর জেনারেল মালিকি জানান, সোমবার সৌদি-ইয়েমেন জোট হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি কারখানা ধ্বংস করেছে। এই ৩ কারখানার প্রথমটিতে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ সংযোজন ও উৎপাদন করা হতো; দ্বিতীয়টি ছিল একটি রাসায়নিক প্ল্যান্ট— যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য কঠিন প্রোপেল্যান্ট (জ্বালানি) মিশ্রণ উৎপাদন করা হতো এবং তৃতীয় কারখানাটিতে ইলেকট্রনিক সিস্টেমগুলো সংযোজন করা হতো।

বিবৃতিতে মেজর জেনারেল মালিকি বলেছেন, সৌদি আরব ও ইয়েমেনে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর ওপর হুথিদের বারবার হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে।

হুথি গোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ককে দুর্বল ও ধ্বংস করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংসের পরের দিন, অর্থাৎ আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোরবেলায় সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশে বিস্ফোরক ড্রোন, রাজধানী রিয়াদকে লক্ষ্য করে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি বিদ্রোহীরা।

তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো আটকে দিয়ে ধ্বংস করতে পেরেছে সৌদি জোট।

সূত্র : আরব নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

১

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

২

খোকসার তাহেরপুরে গাছের ছায়ায় নৈতিকতার পাঠশালা

৩

দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে হোম অফিস করার নির্দেশ

৪

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

৫

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

৬

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

৭

পরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’

৮

সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার

৯

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব নিয়ে অধিবেশন, পর্যবেক্ষণে ড. মনিরুজ জামান

১০

সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ২ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

১১

২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: স্পিকার

১২

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

১৩

কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নে ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

১৫

কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক শিক্ষক

১৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

১৭

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

১৮

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদি আরবের চাপ

১৯

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২০