রোনালদোর জন্য যা ‘অসম্ভব’, সে বিশ্বরেকর্ডের খুব কাছে মেসি - সমকন্ঠ
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোনালদোর জন্য যা ‘অসম্ভব’, সে বিশ্বরেকর্ডের খুব কাছে মেসি

ক্যারিয়ার সায়াহ্নে এসে যেন আবারও লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই জমে উঠেছে। নতুন নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন দুজনেই। তবে মেসি এবার এমন এক রেকর্ডের সামনে এসে দাঁড়িয়েছেন, যা রোনালদোর পক্ষেও আপাতদৃষ্টিতে অসম্ভব বলেই মনে হচ্ছে। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে মেসি দাঁড়িয়ে আছেন ১৪০০ গোল ও অ্যাসিস্টর দুয়ারে।

ইন্টার মিয়ামির হয়ে সবশেষ ম্যাচে নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। ৩৯ বছর বয়সেও মেসির এমন পারফরম্যান্স ফুটবল বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষমতাও ধরে রেখেছেন তিনি। এই পারফর্ম্যান্সের পর গোটা ক্যারিয়ারে তার গোল ও অ্যাসিস্ট সংখ্যা গিয়ে ঠেকেছে ১৩৬৫-এ।

তার ঠিক পেছনে আছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার সঙ্গে মেসির ব্যবধানটা এখন ১১৯ গোল-অ্যাসিস্টের।

মেসির সর্বশেষ গোলের পর তার ক্যারিয়ার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৭। অ্যাসিস্ট করেছেন ৪২৮টি। সব মিলিয়ে তার গোল অবদান ১ হাজার ৩৬৫।

অন্যদিকে রোনালদোর গোল সংখ্যা ৯৮৫। অ্যাসিস্ট ২৬১টি। সব মিলিয়ে তার গোল অবদান ১ হাজার ২৪৬।

এই হিসাবে মেসি এখন রোনালদোর চেয়ে ১১৯ অবদানে এগিয়ে। ক্যারিয়ারে ১ হাজার ৪০০ গোল অবদানের মাইলফলক ছুঁতে তার দরকার আর ৩৫টি। সেই লক্ষ্য পূরণ হলে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১ হাজার ৪০০ অবদানে পৌঁছানো প্রথম খেলোয়াড় হবেন তিনি।

রোনালদো সম্প্রতি আল নাসরের হয়ে আল খোলুদের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। গোলের সংখ্যায় এখনো তিনিই এগিয়ে। তবে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মেসির অবস্থান সবার ওপরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

১

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

২

খোকসার তাহেরপুরে গাছের ছায়ায় নৈতিকতার পাঠশালা

৩

দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে হোম অফিস করার নির্দেশ

৪

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

৫

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

৬

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

৭

পরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’

৮

সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার

৯

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব নিয়ে অধিবেশন, পর্যবেক্ষণে ড. মনিরুজ জামান

১০

সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ২ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

১১

২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: স্পিকার

১২

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

১৩

কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নে ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

১৫

কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক শিক্ষক

১৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

১৭

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

১৮

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদি আরবের চাপ

১৯

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২০