১৫ মিনিটে হ্যাটট্রিক, হাজার গোলের আরও কাছে রোনালদো - সমকন্ঠ
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৫ মিনিটে হ্যাটট্রিক, হাজার গোলের আরও কাছে রোনালদো

বয়স ৪০ পেরিয়েছে, কিন্তু গোলের ক্ষুধা যেন কমার বদলে আরও বেড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। একের পর এক গোল করে ছুটছেন ক্যারিয়ারের হাজারতম গোলের দিকে। এবার সৌদি প্রো লিগে আল খলুদের বিপক্ষে দেখালেন নিজের চেনা গোলমেশিনের রূপ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে পূর্ণ করেছেন হ্যাটট্রিক। পর্তুগিজ মহাতারকার গোল-উৎসবে আল-নাসরও পেয়েছে ৫-৩ গোলের দাপুটে জয়।

সেই সঙ্গে নিজের ক্যারিয়ারের গোলসংখ্যা নিয়ে গেলেন ৯৮৫-তে। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ১৫ গোলের অপেক্ষা।

এদিন রাতে আল আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর। ২৪ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। তবে প্রথমার্ধের শেষ দিকে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে দুই গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে আল খলুদ। ফলে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও বিরতিতে ২-২ সমতায় ছিল রোনালদোর দল।

এরপরই শুরু হয় রোনালদো-ঝড়। ফলে দ্বিতীয়ার্ধে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পর্তুগিজ অধিনায়ক। ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করে পূর্ণ করেন ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক।

ম্যাচের ৬৬ মিনিটে জোয়াও ফেলিক্সের ক্রস থেকে হেডে গোল করে আল নাসরকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো। ছয় মিনিট পর ফেলিক্সের সহায়তাতেই নিজের দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ অধিনায়ক।

৮১ মিনিটে আসে অপেক্ষার তৃতীয় গোলটি। মানের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। মাত্র ১৫ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন তিনি। যোগ করা সময়ে পেনাল্টি থেকে আল খুলুদের হয়ে আরও একটি গোল করেন দোমিঙ্গেস। তবে তাতে আল নাসরের ৫-৩ ব্যবধানের জয় আটকায়নি।

ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকের পাশাপাশি দুর্দান্ত খেলেছেন স্বদেশি ফেলিক্সও। আল নাসরের পাঁচ গোলের চারটিতেই সরাসরি সহায়তা করেছেন তিনি। রোনালদোর প্রথম দুটি গোলের পাশাপাশি অ্যাঞ্জেলো ও মানের গোলেও অ্যাসিস্ট ছিল তার।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। তিনি লিখেছেন, ‘দারুণ জয়, দলের অসাধারণ পারফরম্যান্স। হ্যাটট্রিক করে দলকে সাহায্য করতে পেরে খুশি!’

এই হ্যাটট্রিকের মাধ্যমে ক্যারিয়ারজুড়ে গোলের সংখ্যাকে আরও এগিয়ে নিয়েছেন রোনালদো। ক্লাব ফুটবলে তার গোল এখন ৮৩৯টি। পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে করেছেন ১৪৬ গোল। দুই দল মিলিয়ে তার মোট গোল ৯৮৫। অর্থাৎ বহুল আলোচিত এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন প্রয়োজন আর ১৫টি গোল।

রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে তিন পয়েন্ট পাওয়ার পাশাপাশি সৌদি প্রো লিগের শীর্ষস্থানেও চোখ রাখছে আল নাসর। ১১ ম্যাচে ৯ জয়, ১ ড্র ও ১ হারে দলটির সংগ্রহ ২৮ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে তালিকার শীর্ষে রয়েছে আল কাদসিয়া। আল নাসর আছে দুইয়ে। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে আল খলুদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরআন হাতে মার্কিন সিনেটে শপথ নেবেন এল-সায়েদ

১

৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

২

খোকসার তাহেরপুরে গাছের ছায়ায় নৈতিকতার পাঠশালা

৩

দিল্লিতে ৫০ শতাংশ সরকারি কর্মীকে হোম অফিস করার নির্দেশ

৪

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

৫

ইরানের হুমকি চিরতরে দূর করতে হবে: নেতানিয়াহু

৬

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

৭

পরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’

৮

সেই এসপি জাহাঙ্গীর গ্রেফতার

৯

জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব নিয়ে অধিবেশন, পর্যবেক্ষণে ড. মনিরুজ জামান

১০

সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ২ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

১১

২৪-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: স্পিকার

১২

নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

১৩

কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নে ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

১৫

কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক শিক্ষক

১৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

১৭

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

১৮

হুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদি আরবের চাপ

১৯

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২০