স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ সেপ্টেম্বর ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

বার্সেলোনায় ক্যারিয়ারের সেরা সময় কাটিয়ে ২০২১ সালে স্পেন ছাড়েন লিওনেল মেসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন আর্জেন্টাইন এই তারকা। তবে স্প্যানিশ ফুটবলের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়নি। এবার দেশটির আরেকটি ক্লাবের মালিক হতে যাচ্ছেন তিনি।

স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে কেনার বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন মেসি। ইএসপিএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। আগে ক্লাবটির আর্থিক ও আইনি বিষয়গুলো যাচাই করা হবে। এরপর প্রয়োজন হবে স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন।

সব প্রক্রিয়া শেষ হলে এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। চলতি বছর তিনি পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়া কিনেছেন। কর্নেয়া আধা-পেশাদার দল হওয়ায় এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন প্রথম পেশাদার ক্লাব।

বর্তমানে এলদেনসের মালিক কলম্বিয়ার বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ক্লাব রয়েছে প্রতিষ্ঠানটির। ১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে দীর্ঘ সময় স্প্যানিশ ফুটবলের নিচের সারির লিগগুলোতেই খেলেছে।

১৯৬৪ সালের পর প্রথমবারের মতো ২০২৩ সালে দ্বিতীয় বিভাগে ওঠে এলদেনসে। তবে দুই মৌসুম পরই অবনমন হয়। চলতি গ্রীষ্মে আবারও দ্বিতীয় বিভাগে ফিরেছে ক্লাবটি।

ফিরেই অবশ্য কঠিন সময় পার করছে এলদেনসে। চলতি মৌসুমে চার ম্যাচ খেলেও কোনো জয় পায়নি দলটি। এরই মধ্যে কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়েছে। নতুন কোচ ছাড়াই আপাতত চলছে ক্লাবটির কার্যক্রম।

ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের মালিকানার সঙ্গেও আংশিকভাবে যুক্ত আছেন ৩৯ বছর বয়সী মেসি।

এলদেনসে ও কর্নেয়ার মালিকানা নিয়ে আপাতত বড় কোনো জটিলতার আশঙ্কা নেই। কারণ, স্প্যানিশ ফুটবলে দুই ক্লাবের মধ্যে তিন বিভাগের ব্যবধান রয়েছে। কর্নেয়া পঞ্চম বিভাগে আর এলদেনসে দ্বিতীয় বিভাগে খেলছে।

তবে ভবিষ্যতে দুই দল একই বিভাগে উঠে এলে পরিস্থিতি বদলাতে পারে। মেসি যদি তখন দুই ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিক থাকেন, একই মালিকের দুটি দলকে একই বিভাগে খেলতে দেওয়া হবে কি না, তা নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

এলদেনসের ঘরের মাঠ নুয়েভো পেপিকো আমাতে দর্শক ধারণক্ষমতা ৫ হাজার ৭৭৬। চুক্তি চূড়ান্ত হলে মেসির মালিকানায় আসা ছোট এই ক্লাবটির সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

সূত্র: ইএসপিএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০