কুষ্টিয়া শহরের চৌরহাস মোড়ে ককটেল সদৃশ্য বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ( রাত ১০ টার সময়) কুষ্টিয়া শহরের চৌরহাস মোড় কুষ্টিয়া-খুলনা মহাসড়কে আইল্যান্ডের ওপর এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরিত অংশ উদ্ধার করেছে।
স্থানীয় এক দোকানী জানান, রাতে দোকান বন্ধ করছিলাম হঠাৎ ট্রান্সফর্মার বিস্ফোরণ হওয়ার মত একটি শব্দ শুনতে পাই। তাকিয়ে দেখি লোকজন একটি জায়গা ঘিরে দাঁড়িয়ে দেখছে, সেখান থেকে ধোয়া উড়ছে। এগিয়ে গিয়ে দেখি একটি ককটেল বোমা সদৃশ্য বস্তু বিস্ফোরিত হয়েছে। লোকজন বলছিল ইজিবাইক থেকে কে বা কারা ছুড়ে মেরেছে এই ককটেল সদৃশ্য বস্তুটি।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, ইজিবাইক থেকে বস্তুটি ছুড়ে মারা হয়েছে। আমরা সনাক্তের চেষ্টা চালাচ্ছি। সনাক্ত করা গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য করুন