
কুষ্টিয়ায় ধুমধাম করে ও ব্যাতিক্রম আয়োজনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদ (জিওপি)’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেকের উদ্যোগে এই আয়োজন করা হয়।
আয়োজনের ব্যাতিক্রম উদ্যোগ হিসেবে দুপুরের দিকে মোঃ আব্দুল খালেক নেতাকর্মীদের সাথে করে কুষ্টিয়া বৃদ্ধাশ্রমে খাবার বিতরন করেন এবং বৃদ্ধাশ্রমে ফ্যান উপহার প্রদান করেন। এরপর দলের নেতাকর্মীদের সাথে নিয়ে উন্মুক্ত আকাশে বেলুন উড়িয়ে আনন্দ উপভোগ করে সবাইকে সাথে নিয়ে শহরের ছয়রাস্তার মোড় গনঅধিকারের দলীয় অফিসে কেক কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি উদযাপিত করেন।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক,জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ তৌকির আহম্মেদ , কুষ্টিয়া সদর উপজেলার সাধারন সম্পাদক মোঃ আনোয়ার
হোসেন তুফান,কুষ্টিয়া সদর থানা গণঅধিকার পরিষদের সভাপতি তানভীর আহমেদ রয়েল, কুষ্টিয়া পৌর গণঅধিকারের সভাপতি ভিপি রন্জু।কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের আহবাহক মোঃ জিলহাজ খাঁন ও সদস্য সচিব খন্দকার মিনহাজুল হক পাপ্পু, জেলা ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাকিব হোসেন, জেলা শ্রমিক অধিকারের সাবেক সভাপতি মোঃ মিলন মালিথা।আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদের সকল অঙ্গসংগঠনের নেত্ববৃন্দ।
মন্তব্য করুন