বিএনপির নেতার অফিসে আটকে রাখা যুবকের মরদেহ উদ্ধার - সমকন্ঠ
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৬ অক্টোবর ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির নেতার অফিসে আটকে রাখা যুবকের মরদেহ উদ্ধার

Screenshot

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নে মোবাইল ফোন চুরির অপবাদে এক যুবককে স্থানীয় এক বিএনপি নেতার কার্যালয়ে আটকে রাখে। পরে ঐ যুবকের বাড়ি থেকেই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মালিহাদ ইউনিয়নের জোয়ারদার পাড়া নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম রতন (৩৩)। তিনি মালিহাদ ইউনিয়নের জোয়ারদার পাড়ার মৃত বুড়োর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মোবাইল ফোন চুরির অভিযোগে রতনকে আটক করে মালিহাদ ইউনিয়ন বিএনপির সদস্য টিলুর লোকজন। পরে তাকে ইউনিয়ন বিএনপির ওই নেতার কার্যালয়ে আটকে রেখে মারধর করা হয়। ঘটনা ঘটার প্রায় দুই ঘণ্টারও বেশি সময় পর স্থানীয়রা কার্যালয়ের ভেতর ফ্যানের সাথে রতনের নিজের পরনের লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থা দেখতে পান। পরে উপস্থিত স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। তবে ততক্ষণে রতনের মৃত্যু হয়। বিএনপি নেতার কার্যালয়ে যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র আলোচনার সৃষ্টি হয়। সংবাদ পেয়ে মিরপুর থানা পুলিশ সন্ধ্যা ৭টার দিকে রতনের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, সন্ধ্যা ৭টার দিকে রতনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

১

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

২

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৩

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৪

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৫

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৬

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

৭

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

৮

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

৯

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১০

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১১

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১২

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৩

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৪

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৫

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৬

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

১৭

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু

১৮

ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই ফুরাল ইন্টারসেপ্টর, ঘোর বিপদে ইউক্রেন

১৯

দুর্গাপূজায় নেই নাশকতার ঝুঁকি, নিরাপত্তায় মাঠে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

২০