কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধের দাবীতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা সাড়ে ১২টায় স্কুলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের হাতে স্কুল চত্বরে সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ সম্বলিত ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড শোভা পায়। শিক্ষার্থীরা জানান, স্কুল প্রতিষ্ঠার পর থেকে স্কুল চত্বরে কোন রাজনৈতিক কর্মকান্ড পালিত হয়নি।
সম্প্রতি একটি দলের আয়োজনে একটি কর্মসূচী পালনের দিনক্ষণ চুড়ান্ত করা হয়েছে। এমন ঘটনা দু:খজনক দাবী করে স্কুল মাঠে সকল প্রকারণ রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ দাবী করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে এসময় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা রাজনৈতিক কর্মকান্ড বন্ধে গণস্বাক্ষর করেন।
মন্তব্য করুন