সৌদি আরবের দুই স্থানে হামলায় নিহত ৪, দুই বাংলাদেশিসহ আহত ১০ - সমকন্ঠ
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২৩ অক্টোবর ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবের দুই স্থানে হামলায় নিহত ৪, দুই বাংলাদেশিসহ আহত ১০

রিয়াদের পর এবার সৌদি আরবের পূর্বাঞ্চলে বিমানবন্দর ও তেল স্থাপনা ঘিরে পৃথক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন ভারতীয়সহ চার জন নিহত এবং দুই বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই জন নিহত ও আট জন আহত হন। একই দিন আরামকোর শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে আসা একটি ড্রোন সৌদি প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে আরো দুই জন নিহত এবং দুই জন আহত হন।

দাম্মাম বিমানবন্দরে নিহতদের একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয় প্রবাসী। আহত আট জনের মধ্যে দুই জন বাংলাদেশি, দুই জন ভারতীয়, দুই জন ইয়েমেনি, একজন নেপালি এবং একজন সৌদি নাগরিক রয়েছেন। তাদের কয়েক জনের অবস্থা গুরুতর। হামলায় বিমানবন্দরের অবকাঠামোরও ক্ষতি হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশের আহত দুই প্রবাসী হলেন—কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম। তাদের পরিচয়ের তথ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, আহতরা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

অন্যদিকে, শায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলা হলে সেটি প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। এ ঘটনায় নিহত দুজনের একজন ফিলিপাইন ও অন্যজন নেপালের নাগরিক। আহত দুজনের একজন পাকিস্তানি ও একজন ভারতীয় নাগরিক। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় তেলক্ষেত্রের কার্যক্রম ব্যাহত হয়নি।

এদিকে বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানিয়েছেন, রিয়াদ ও মদিনা অঞ্চলের দিকে আসা চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। সৌদি আরবে সামপ্রতিক সময়ে বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে দাম্মাম বিমানবন্দরে সর্বশেষ হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষ নির্দিষ্টভাবে কিছু জানায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুই স্থানে হামলায় নিহত ৪, দুই বাংলাদেশিসহ আহত ১০

১

মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে পরিবারসহ সৌদি আরব ছাড়ার নির্দেশ

২

লাইপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের তিনে তিন

৩

আজ মোংলা ও হিরণ পয়েন্ট যাচ্ছেন প্রধানমন্ত্রী

৪

সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, হতাহত ৯

৫

মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

৬

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ

৭

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

৮

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

৯

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

১০

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

১১

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

১২

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

১৩

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

১৪

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

১৫

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

১৬

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১৮

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১৯

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

২০