জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন - সমকন্ঠ
সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২৬ অক্টোবর ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন। গত বৃহস্পতিবার ৯০ বছর বয়সে টোকিওতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। সোমবার (২৩ অক্টোবর) ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এই খবর নিশ্চিত করেছে।

১৯৩৬ সালের ১৬ জুলাই গুন্মা প্রিফেকচারের তাকাসাকিতে জন্ম নেওয়া ফুকুদা প্রথমে তেল কোম্পানিতে কাজ করেন। পরে বাবার রাজনৈতিক সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। তাঁর বাবা তাকেও ফুকুদাও জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯০ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে টানা সাতবার জয়ী হন তিনি। পরে চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৭ সালে শিনজো আবে পদত্যাগ করলে ৭১ বছর বয়সে ফুকুদা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বাবার মতোই একই বয়সে। জাপানের ইতিহাসে বাবা-ছেলে দুজনেই প্রধানমন্ত্রী হওয়ার এটিই একমাত্র উদাহরণ।

প্রধানমন্ত্রী থাকাকালে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন তিনি। চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে সফর বিনিময় হয় এবং পূর্ব চীন সাগরে গ্যাস ক্ষেত্র যৌথ উন্নয়নের চুক্তিও স্বাক্ষরিত হয়। ২০০৮ সালে জি-৮ সম্মেলনের সভাপতিত্ব করে পরিবেশ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সেই বছরের সেপ্টেম্বরে তিনি পদত্যাগ করেন এবং ২০১২ সালে রাজনীতি থেকে সম্পূর্ণ অবসর নেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বলেন, ফুকুদার অভিজ্ঞতা ও বিচক্ষণতার কারণেই অনেক কঠিন সমস্যার সমাধান সম্ভব হয়েছিল। দেশের মানুষ ও আন্তর্জাতিক অঙ্গনে জাপানের সম্মান বাড়াতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধের দাবীতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত

১

ইসরায়েলের নির্বাচনের ফলাফলে ‘কিছু যায় আসে না’: ইসমাইল বাঘাই

২

‘আপনি আসুন, জনগণ আপনার অপেক্ষায় আছে’: শেখ হাসিনার উদ্দেশে হুইপ দুলু

৩

টাইগার নয়, হামলাকারীদের লক্ষ্য ছিল আমির!

৪

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন

৫

মাদক সেবনের উদ্দেশ্যে দুই বন্ধু যাওয়ার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় একজনের মৃত্যু

৬

এবার বিক্ষোভে উত্তাল ইতালি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

৭

অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: পেজেশকিয়ান

৮

প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক

৯

সাজেক সংকট সমাধানে মধ্যস্থতার উদ্যোগ

১০

দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদির রিয়াদ বিমানবন্দর চালু হচ্ছে আজ

১১

ক্যানসারের নতুন টিকার সাফল্য, রোগ ফিরে আসার ঝুঁকি কমেছে ৪২ শতাংশ

১২

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ইরানের: গোয়েন্দা প্রতিবেদনে তথ্য

১৩

মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

১৪

এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

১৫

নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি করব: আলহাজ্ব নাহিদুজ্জামান

১৬

সৌদি আরবের দুই স্থানে হামলায় নিহত ৪, দুই বাংলাদেশিসহ আহত ১০

১৭

মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে পরিবারসহ সৌদি আরব ছাড়ার নির্দেশ

১৮

লাইপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের তিনে তিন

১৯

আজ মোংলা ও হিরণ পয়েন্ট যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০