মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা - সমকন্ঠ
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২৪ অক্টোবর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে বাদানুবাদের ঘটনায় কোনো মামলা হলে সেখানে নিজেকেই এক নম্বর আসামি করার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৩ অক্টোবর সরাইল থানার ওসির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। প্রশাসনের প্রতি সম্মান রেখে অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন। যথাযথ ব্যবস্থা নেয়া না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তিনি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এ-সংক্রান্ত লিখিত বক্তব্য সাংবাদিকদের কাছে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসাইন শুভ প্রেরণ করেন। থানায় ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় পুলিশের করা সাধারণ ডায়েরির (জিডি) খবর প্রকাশ্যে আসার পর নিজের অবস্থান তুলে ধরেন রুমিন ফারহানা।

জিডির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘সরাইল থানার ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো মামলা করা হয়, তাহলে সেই মামলায় আমাকেই যেন এক নম্বর আসামি করা হয়।’

এদিকে, গত বৃহস্পতিবারের ঘটনায় পুলিশের জিডি করার বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম।

তিনি বলেন, ‘ওই দিনের ঘটনা উল্লেখ করে একটি জিডি করা হয়েছে। এটি কোনো অভিযোগ নয়। উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটলে পুলিশ সাধারণত জিডি করে রাখে।’

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে সরাইল থানায় যান রুমিন ফারহানা। রাত ৯টা পর্যন্ত তিনি ওসির কক্ষে অবস্থান করেন।

রুমিন ফারহানার অভিযোগ, দুর্গাপূজার সময় পূজামণ্ডপ পরিদর্শনে গেলে তাকে নিরাপত্তা দেয়ার কথা থাকলেও ওসি মনজুর কাদের ভূঁইয়া সে ব্যবস্থা করেননি। এ বিষয়ে জানতে গেলে তার সঙ্গে ওসির বাগ্‌বিতণ্ডা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারের নতুন টিকার সাফল্য, রোগ ফিরে আসার ঝুঁকি কমেছে ৪২ শতাংশ

১

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ইরানের: গোয়েন্দা প্রতিবেদনে তথ্য

২

মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

৩

এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

৪

নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি করব: আলহাজ্ব নাহিদুজ্জামান

৫

সৌদি আরবের দুই স্থানে হামলায় নিহত ৪, দুই বাংলাদেশিসহ আহত ১০

৬

মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে পরিবারসহ সৌদি আরব ছাড়ার নির্দেশ

৭

লাইপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের তিনে তিন

৮

আজ মোংলা ও হিরণ পয়েন্ট যাচ্ছেন প্রধানমন্ত্রী

৯

সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, হতাহত ৯

১০

মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

১১

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ

১২

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১৩

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

১৪

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

১৫

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

১৬

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

১৭

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

১৮

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

১৯

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

২০