মাদক সেবনের উদ্দেশ্যে দুই বন্ধু যাওয়ার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় একজনের মৃত্যু - সমকন্ঠ
রবিবার , ২৫ অক্টোবর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
২৬ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক সেবনের উদ্দেশ্যে দুই বন্ধু যাওয়ার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় একজনের মৃত্যু

Screenshot

কুষ্টিয়ায় মাদক সেবনের উদ্দেশ্যে দুই মাদকাসক্ত বন্ধু বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রাস্তায় দূর্ঘটনায় বন্ধু মামুন হোসেন (২০) এর মৃত্যু হয়েছে। অপর বন্ধু রাশেদ (২২) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে আটটার সময় কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি ওয়াশী গ্রামের কবরস্থান সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত মামুন হোসেন কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জুংগলী গ্রামের দুলালের ছেলে এবং আহত রাশেদ একই ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে।

স্থানীয় সুত্র সুত্রে জানা যায়, মাদকাসক্ত দুই বন্ধু মামুন ও রাশেদ কুমারখালীর পান্টির সান্দিয়ারা এলাকায় মাদক সেবনের উদ্দেশ্যে  যাচ্ছিলো। রাস্তায় বেপোরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ওয়াশী এলাকার কবরস্থানের পাশে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে। দুই বন্ধু ঘটনাস্থলেই গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলো চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট  কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়।

নিহত মামুন ও আহত রাশেদের এলাকায় খোজ নিয়ে জানা যায়,  দুইজনই এলাকায় চিহ্নিত মাদকাসক্ত। তারা দুজনেই মাদক সেবনের উদ্দেশ্যে সান্দিয়ারা যাচ্ছিলো। পথিমধ্যে দূর্টনার কবলে পরে একজনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে দুইজন গুরতর আহত হয়।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনের উদ্দেশ্যে দুই বন্ধু যাওয়ার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় একজনের মৃত্যু

১

এবার বিক্ষোভে উত্তাল ইতালি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

২

অন্তর্বর্তী চুক্তি ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: পেজেশকিয়ান

৩

প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক

৪

সাজেক সংকট সমাধানে মধ্যস্থতার উদ্যোগ

৫

দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদির রিয়াদ বিমানবন্দর চালু হচ্ছে আজ

৬

ক্যানসারের নতুন টিকার সাফল্য, রোগ ফিরে আসার ঝুঁকি কমেছে ৪২ শতাংশ

৭

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ইরানের: গোয়েন্দা প্রতিবেদনে তথ্য

৮

মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা

৯

এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

১০

নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি করব: আলহাজ্ব নাহিদুজ্জামান

১১

সৌদি আরবের দুই স্থানে হামলায় নিহত ৪, দুই বাংলাদেশিসহ আহত ১০

১২

মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে পরিবারসহ সৌদি আরব ছাড়ার নির্দেশ

১৩

লাইপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের তিনে তিন

১৪

আজ মোংলা ও হিরণ পয়েন্ট যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, হতাহত ৯

১৬

মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

১৭

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ

১৮

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১৯

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২০