পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় অস্ত্র ও গুলি উদ্ধার - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ ডিসেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় অস্ত্র ও গুলি উদ্ধার

পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দোনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে ঈশ্বরদী থানা ‍পুলিশ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বুধবার রাতেই অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে হত্যা মামলার প্রধান আসামি জহুরুল মোল্লাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত সোমবার দিবাগত গভীর রাতে লক্ষীকুন্ডা ইউনিয়নের সাহাপাড়া মৌজায় তার মালিকানাধীন ৩ নম্বর ইটভাটার পশ্চিম প্রান্তে অভিযান চালানো হয়। অভিযানে টিন দিয়ে ঘেরা একটি অস্থায়ী টয়লেটের পেছন থেকে মাটির নিচে পুঁতে রাখা একটি পুরোনো কাপড়ের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, একটি বিদেশি রিভলভার, ৫ রাউন্ড শর্টগানের গুলি এবং ২৬ রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়।

প্রণব কুমার আরও জানান, পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১৭ ডিসেম্বর লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের দক্ষিণপাড়া মোল্লাপাড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন বিএনপি নেতা বিরু মোল্লা। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জহুরুল মোল্লাকে প্রধান আসামি করে ১৮ ডিসেম্বর ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এর আগে গত রোববার দিবাগত রাতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রঘুনাথপুর এলাকা থেকে সিপিসি-২ ও র‍্যাব-১২ (পাবনা)–এর সহায়তায় মামলার প্রধান আসামি জহুরুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ইটভাটার জন্য মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ১৭ ডিসেম্বর সকালে বিএনপি নেতা বিরু মোল্লাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

২

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৩

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৪

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৫

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

৬

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

৭

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

৯

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১০

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১১

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১২

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৩

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৪

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৫

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

১৭

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

১৮

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

১৯

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

২০