ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় রাজধানীর শেরেবাংলানগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে ফের ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই আদেশ দেন।

চার দিনের রিমান্ড শেষে আসামি নজরুলকে আদালতে হাজির করে পুনরায় জিজ্ঞেসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।

আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে নজরুল জানিয়েছেন মরিয়ম আবেগপ্রবণ ছিলেন এবং পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। মামলার ‘মূল রহস্য’ উদঘাটনে নজরুলকে আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তাকে আরো বিস্তারিত ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
এদিন বিকেল সোয়া ৪টার দিকে তাকে পুলিশি পাহাড়ায় আদালতে তোলা হয়। পরে রাষ্ট্র পক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অপরদিকে গাজী নজরুলের পক্ষে তার আইনজীবী মো মাহবুবুর রহমানসহ অনেকে রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, উনি হার্টের রোগী রিং পরানো, ন্যাম ভবনে বসবাস করে পালানোর সুযোগ নেই চার দিনের রিমান্ডে কোনো অগ্রগতি নেই। সুতরাং তাকে রিমান্ড আবেদন বাতিল করে জামিন দেওয়া হোক।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামকে চারদিন ও মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সেদিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রিমান্ড শেষে মাকছুদা বেগমকে গত মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার এই মামলায় গ্রেপ্তার ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

২

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৩

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৪

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৫

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

৬

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

৭

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

৯

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১০

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১১

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১২

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৩

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৪

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৫

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

১৭

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

১৮

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

১৯

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

২০