নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি - সমকন্ঠ
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ সেপ্টেম্বর ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’ হিসেবে আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি করেছেন জোহরান মামদানি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্ক সিটিতে এক বৈঠকের পরই মামদানি এসব কথা বলেন।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জোহরান মামদানি জানান, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা প্রতি সম্মান জানানো উচিত এবং আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ থাকতে পারে না। গ্র্যাসি ম্যানশনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই বিষয়টি উঠে এসেছিল উল্লেখ করে তিনি বলেন, নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত।

যদিও বিগত কয়েক মাস ধরে নেতানিয়াহুকে গ্রেপ্তারের কথা বলে আসছিলেন মামদানি, সম্প্রতি তিনি স্বীকার করেন, এটি কার্যকর করার একক ক্ষমতা তার নেই এবং তিনি নেতানিয়াহুর সফরবিরোধী কোনো বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন না। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর।

এর আগে তাদের দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্প ও মামদানি রাজনৈতিক মতপার্থক্য পাশে সরিয়ে অভিবাসন আইন প্রয়োগ এবং একটি বিলিয়ন ডলারের আবাসন প্রকল্প নিয়ে আলোচনা করেন।

যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প মামদানির মেয়াদী সূচনার প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেন, অন্যদিকে মামদানি শহরের বাসিন্দাদের সুবিধার্থে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ অব্যাহত রাখার প্রত্যয় প্রকাশ করেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

১০

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১১

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১২

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১৩

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৪

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৫

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৬

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৭

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৮

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৯

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

২০