পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭ - সমকন্ঠ
শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় মসজিদে বোমা হামলা ও পরবর্তী গোলাগুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ছয় হামলাকারী, ১৫ পুলিশ সদস্য ও ছয়জন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের সময় কোহাতের পুলিশ সদরদপ্তরের মসজিদের ফটকে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে হামলা চালানো হয়। এতে মসজিদের একটি অংশ ধসে পড়ে।

এ হামলার পর সন্ত্রাসীরা সেখানকার পুলিশ সদরদপ্তরের মুল অংশে প্রবেশের চেষ্টা করে। তখন শুরু হয় গোলাগুলি।

পাকিস্তান তেহরিক-ই-তালেবানের অন্যতম অংশ ইত্তেহাদুল মুজাহিদিন এ হামলার দায় স্বীকার করেছে। যেখানে হামলা হয়েছে এটি আফগান সীমান্তের একদম কাছে। পাকিস্তান দাবি করে থাকে, আফগানিস্তানের তালেবান সরকার এই তেহরিক-ই-তালেবানকে সহায়তা করে থাকে। এরফলে সীমান্তের ওই পাড় থেকে এসে তারা হামলা চালাতে পারে। যদিও আফগান সরকার এ দাবি সবসময় প্রত্যাখ্যান করে থাকে।

প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকার হামিদ এ আত্মঘাতী বোমা হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এই হামলার পর সন্ত্রসীরা পুলিশ সদরদপ্তরের কম্পাউন্ডে প্রবেশের চেষ্টা করে।

সংশ্লিষ্ট সূত্র সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছে, ভয়াবহ এ হামলায় ৭৫ জন আহত হয়েছেন। যাদের বেশিরভাগই মসজিদে নামাজ আদায়ে গিয়েছিলেন।

হামলায় মসজিদটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পুলিশ সদরদপ্তরের দেওয়াল ধসে পড়েছে। এই হামলায় এতই শক্তিশালী বোমা ব্যবহার করা হয়েছে যে এটির বিস্ফোরণের শব্দ অনেক দূর থেকেও শোনা গেছে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১০

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১১

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১২

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৩

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৪

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৫

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৬

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৭

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৮

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৯

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

২০