কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ'লীগ নেতার বাড়িতে আগুন - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

Screenshot

কুষ্টিয়ায় নাশকতা মামলায় জামিনে এসে বিএনপির অফিসে আওয়ামীলীগের সমর্থকরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। এতে বিএনপির প্রায় ৫-৬ জন সমর্থক আহতের ঘটনা ঘটেছে৷

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮ টার সময় কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ড নলকোলা গ্রামে এই ঘটনা ঘটে।

পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রুহুলের নেতৃত্বে এই হামলা ভাংচুর হয় বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। পরবর্তীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা আওয়ামীলীগ নেতা রুহুলের বাড়ি ভাংচুর করে এবং তার পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার বিএনপির সমর্থকরা জানান, সন্ধ্যার পর থেকেই তারা পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের এক নাম্বার ওয়ার্ড বিএনপি অফিসে নেতাকর্মীরা বসে মুড়ি ও চানাচুর মাখিয়ে খাচ্ছিলেন, এসময় আওয়ামীলীগ নেতা রুহুলের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন লোক জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির অফিসে হামলা চালায় ও ভাংচুর করে বিএনপি সমর্থকদের আহত করে। এতে প্রায় বিএনপির ৫-৬ জন আহত হয়েছে বলে জানিয়েছেন তারা।

তারা আরও জানান, গত কয়েকদিন আগে আওয়ামীলীগের সমর্থকেরা মিছিল করার অপরাধে কুষ্টিয়া ইবি থানায় একটি নাশকতা মামলা দায়ের হয়। এতে আওয়ামিলীগ নেতা রুহুল সহ অনেকেই আসামী হয়। ওই মামলায় আদালত আওয়ামীলীগের স্মর্থকেরা থ জামিন পেয়ে এলাকায় মিষ্টি মুখ করে বিএনপি অফিসে এই হামলা ভাংচুর চালিয়েছে।

কুষ্টিয়া ইবি থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুলের নেতৃত্বে নলকোলা ১ নাম্বার ওয়ার্ড বিএনপি অফিসে ভাংচুর ৫-৬ জন আহত। এখন দুই গ্রুপের সংঘর্ষ চলছে। বাড়িঘর ভাংচুর চলছে। পরিস্থিতি অস্বাভাবিক।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ ফয়সাল মাহমুদ জানান, ঘটনাস্থলে ইবি থানা পুলিশ উপস্থিত রয়েছে। আমি নিজেও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি৷ বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তদন্তে সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১০

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১১

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১২

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৫

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৬

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৭

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৮

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৯

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

২০