পদত্যাগ করে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদত্যাগ করে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

জামালপুরের মাদারগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পাশাপাশি রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন রুমন খান নামের এক নেতা। তিনি জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুব শক্তি’ জামালপুর জেলা শাখার সংগঠক ছিলেন।

রুমন খান মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দিকপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে একটি ভিডিও বার্তায় এনসিপির রাজনীতি ছাড়ার বিষয়টিও জানান। তিনি জাতীয় যুব শক্তির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে রুমন খান উল্লেখ করেন, ‘আমি মো. রুমন খান, যুবশক্তি সংগঠনের একজন সংগঠক হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত ও অনিবার্য কিছু কারণের জন্য বর্তমান সময়ে আমার পক্ষে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না।এমতাবস্থায়, আমি আজকের তারিখ থেকে যুবশক্তি সংগঠনের সংগঠক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করিলাম । আমার এই পদত্যাগপত্র গ্রহণ করে আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর জাতীয় যুব শক্তি জামালপুর জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। ওই কমিটিতে রুমন খান সংগঠক হিসেবে দায়িত্ব পান।

রুমন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যক্তিগত কারণে আমি সংগঠন থেকে পদত্যাগ করেছি। একই সঙ্গে এনসিপির রাজনীতি ছাড়ার ঘোষণাও দিয়েছি।

এ প্রসঙ্গে জাতীয় যুব শক্তি জামালপুর জেলা শাখার আহ্বায়ক রাকিব হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। এখনো আমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টি জানার পর মন্তব্য করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

২

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৩

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৪

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৫

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

৬

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

৭

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

৯

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১০

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১১

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১২

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৩

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৪

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৫

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

১৭

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

১৮

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

১৯

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

২০