জামায়াতের ২১ নেতাকর্মীর বিএনপিতে যোগদান - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ ডিসেম্বর ২০২৫, ৯:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের ২১ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বগুড়ার নন্দীগ্রামে শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর ২১ নেতাকর্মী।

সোমবার সন্ধ্যায় উপজেলার ঢাকইর গ্রামে যোগদান অনুষ্ঠানে তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী মোশারফ হোসেন।

যোগদান অনুষ্ঠানে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

যোগদানকারী জামায়াত নেতা জাকির হোসেন বলেন, আমরা ২১ জন নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং তারেক রহমানের সঠিক ও দূরদর্শী নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। বগুড়া-৪ আসনের এমপি প্রার্থী মোশারফ হোসেনের জনপ্রিয়তা আমাদের এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছেন।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী মোশারফ হোসেন বলেন, বিএনপি সবসময় দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার রাজনীতিতে বিশ্বাসী। আজ যারা জামায়াত থেকে বেরিয়ে এসে বিএনপির জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দলে যোগ দিয়েছেন, তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

২

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৩

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৪

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৫

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

৬

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

৭

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

৯

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১০

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১১

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১২

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৩

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৪

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৫

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

১৭

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

১৮

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

১৯

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

২০