খুলনায় এনসিপির নেতা গুলিবিদ্ধ, সন্দেহভাজন বান্ধবী আটক - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় এনসিপির নেতা গুলিবিদ্ধ, সন্দেহভাজন বান্ধবী আটক

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক ও বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী মোসা. তনিমা ওরফে তন্বীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ সকাল ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজে গুলিবিদ্ধ হন মোতালেব। গত ১ নভেম্বর মুক্তা হাউজের একটি কক্ষ ভাড়া নেন তনিমা ওরফে তন্বী। ওই কক্ষেই গুলির ঘটনা ঘটে।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, রোববার রাত থেকে ওই কক্ষে অবস্থান করছিলেন মোতালেব শিকদার। সকাল ১১টার আগে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাড়ি থেকে বের হন। পরিচিত ব্যক্তিদের দ্বারাই তিনি গুলিবিদ্ধ হন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে তনিমা পলাতক ছিলেন। পুলিশ ওই কক্ষ থেকে একটি গুলির খোসা, ৫টি মদের বোতল, ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে।

বাড়ির মালিক আশরাফুন নাহার জানান, গত ১ নভেম্বর ভবনের একটি কক্ষ ভাড়া নেন তন্বী নামের এক নারী। তিনি নিজেকে এনজিও কর্মী পরিচয় দেন এবং স্বামী-স্ত্রী থাকবেন বলে জানান। ভাড়া নেয়ার পরপরই তন্বীর কাছে অপরিচিত পুরুষের আসা-যাওয়া বেড়ে যায়। জিজ্ঞাসা করলে খালাতো ভাইসহ বিভিন্ন পরিচয় দিতেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ১ ডিসেম্বর তাদের বাড়ি ছাড়ার নোটিশ দেয়া হয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের বাড়ি ছাড়ার কথা ছিল। ওই নারীর কক্ষে গুলির ঘটনা ঘটে।

এদিকে, এদিকে, পুলিশি তদন্তে গাজী মেডিকেল কলেজের পাশের একটি ফার্মেসি থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে। সেখানে দেখা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে মোতালেব ও তার দুই সহযোগী একটি গাড়ি থেকে নেমে ‘মুক্তা হাউস’ নামের ওই বাড়ির দিকে যাচ্ছেন। সোমবার সকাল ১০টা ৫৯ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় কান চেপে তাকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় জানায়, তন্বী নামে এক নারী গত এক মাস আগে সোনাডাঙ্গা এলাকার আল আকসা মসজিদ গলির ওই বাসা ভাড়া নেয়। তারপর থেকে তন্বীর স্বামীসহ বেশ কিছু মানুষের আনাগোনা ছিল এই বাসায়। বিভিন্ন সময় এই ভাড়া বাসায় আসতেন মোতালেব। রোববার রাতে বাসায় ঢুকেন মোতালেবসহ বেশ কয়েকজন। পরে সকাল ১১টার দিকে নিজেদের মধ্যে বিবাদের জেরে তাকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। বাসার বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও এই বাসা থেকে একটি গুলির খোসা, ইয়াবা খাওয়ার নানা সরঞ্জাম এবং বিদেশি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

১

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

২

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

৩

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৪

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৫

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৬

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

৭

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

৮

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৯

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১০

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১১

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১২

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১৩

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৪

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৫

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৬

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

১৮

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

১৯

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

২০