নির্ধারিত সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক - সমকন্ঠ
বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্ধারিত সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক

রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্ধারিত সময়ের এক দিন আগেই সোমবার সাজেক পর্যটনকেন্দ্র ছেড়েছেন সেখানে অবস্থানরত সব পর্যটক। দুই দফায় মোট ১ হাজার ১৪১ জন পর্যটক সাজেক ছেড়ে খাগড়াছড়িতে পৌঁছেছেন। বর্তমানে সাজেকে কোনো পর্যটক নেই।

সাজেক কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে সাজেকের বিভিন্ন কটেজ ও রিসোর্টে অবস্থানরত ৮৫৮ জন পর্যটক এলাকা ছাড়েন। পরে দুপুর আড়াইটার দিকে আরও ২৮৩ জন পর্যটক সাজেক ত্যাগ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় তাঁদের খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়।

সাজেক কটেজ-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেববর্মন জানান, প্রশাসনের নির্দেশনার এক দিন আগেই সোমবার দুই দফায় সাজেকে অবস্থানরত সব পর্যটক এলাকা ছেড়েছেন। নতুন করে কোনো পর্যটককে সাজেকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বর্তমানে সেখানে কোনো পর্যটক নেই।

তবে প্রশাসনের সাময়িকভাবে পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকলে শারদীয় দুর্গাপূজার দীর্ঘ সরকারি ছুটিতে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সাজেকের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গত রোববার সন্ধ্যা থেকে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। একই সঙ্গে ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটকদের সাজেক ছেড়ে যাওয়ার নির্দেশনা দিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আগে রোববার ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাজেক সড়কে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে পর্যটকদের যাতায়াত বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৩টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের দীর্ঘ আলোচনার পর তাঁরা দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত রাখতে সম্মত হন। এরপর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তার মধ্য দিয়ে খাগড়াছড়িতে ফিরিয়ে আনা শুরু হয়।

সুপর্ণ দেববর্মন আরও জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির সময়ে সাজেকের রিসোর্ট ও কটেজগুলোর সব কক্ষ আগাম বুকিং দেওয়া ছিল। কিন্তু পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় কটেজ ও রিসোর্টের মালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সাজেক পর্যটনকেন্দ্র দ্রুত পর্যটকদের জন্য উন্মুক্ত করার দাবি জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেপ্তার ৩৪৪

১

ড. ইউনূসকে হেনস্তা : ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অনুরোধ

২

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে

৩

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেবে সরকার

৪

নির্ধারিত সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক

৫

পতাকা হাতে তালাবদ্ধ যন্তর মন্তরে ঢুকে পড়লো ককোরোচ জনতা পার্টি

৬

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২ হাজার ভরি স্বর্ণ-রুপা, ১৭ দেশের মুদ্রা

৭

চকবাজারে আগুন : ধোঁয়া সরাতে ‘স্মোক ইজেক্টর’ নিয়ে ফায়ার সার্ভিস

৮

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

৯

রিয়াদে আহত ১ বাংলা‌দে‌শির অবস্থা আশঙ্কাজনক, ৪ জন শঙ্কামুক্ত

১০

উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

১১

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দিন হামলা বন্ধ রাখতে রাজি রাশিয়া

১২

৪ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

১৩

কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

দেশে পর্যাপ্ত বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম: সংসদীয় কমিটি

১৫

খোলা হলো কুষ্টিয়ায় লালন সাঁইজির মাজারের দানবাক্স

১৬

নোবেল শান্তি পুরস্কার অর্জনে নাভি পিল্লাইকে অভিনন্দন জানালো ফিলিস্তিন

১৭

মুকেশ আম্বানিই ভারতের আসল প্রধানমন্ত্রী: ইলন মাস্ক

১৮

বসনিয়ায় অবৈধ অভিবাসনে শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ

১৯

আর্জেন্টিনা দলে নতুন লিওনেল

২০