চকবাজারে আগুন : ধোঁয়া সরাতে ‘স্মোক ইজেক্টর’ নিয়ে ফায়ার সার্ভিস - সমকন্ঠ
বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকবাজারে আগুন : ধোঁয়া সরাতে ‘স্মোক ইজেক্টর’ নিয়ে ফায়ার সার্ভিস

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে এবার ধোঁয়া বের করার বিশেষ যন্ত্র স্মোক ইজেক্টর নিয়ে ভবনে প্রবেশ করেছে ফায়ার সার্ভিসের বিশেষ দল।

সোমবার (১২ অক্টোবর) রাত সোয়া ১১টায় চকবাজারে মনজুর খান প্লাজা নামের ভবনটিতে তাদের প্রবেশ করতে দেখা যায়। এদিন বিকেল ৫টার পর সাততলা এ ভবনের ষষ্ঠতলায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুরুতে আগুন নেভাতে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও এখন দশটি ইউনিট রয়েছে। আগুন নিয়ন্ত্রণে বেশ কয়েকজন ফায়ার ফাইটারও অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলে কাজ করছেন থানা পুলিশ, স্থানীয় বাসিন্দাসহ ব্যবসায়ীরা।

জানা গেছে, পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরা এলাকায় এসি মসজিদের পাশে অবস্থিত মনজুর খান প্লাজা নামের বহুতল ভবনের মার্কেটটির ষষ্ঠতলার একটি দোকান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়। ফায়ার স্টেশন থেকে দূরত্ব মাত্র দুই কিলোমিটার। কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসকে গুনতে হয় ২০ মিনিট। বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ঠিক দুই মিনিট পর দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় ফায়ার সার্ভিস। তবে পুরান ঢাকার যানজট ও সরু গলির পরিস্থিতির কারণে গাড়িগুলো দ্রুত পৌঁছাতে পারেনি। অর্থাৎ মাত্র দুই কিলোমিটার পথ পাড়ি দিতেই ফায়ার সার্ভিসের গাড়িগুলোর প্রায় ২০ মিনিট সময় লেগে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির দ্বিতীয়, তৃতীয় তলায় দোকান। চার, পাঁচ ষষ্ঠ ও সপ্তম তলায় গুদাম। কসমেটিকস, ছাতা, ভ্যানিটি ব্যাগসহ নানা মালামাল গুদামে রাখা হতো। কোটি কোটি টাকার মালামাল এখানে মজুত। আগুন লাগার খবরে মার্কেটের ক্রেতা-বিক্রেতাসহ ব্যবসায়ীরা সবাই নেমে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেপ্তার ৩৪৪

১

ড. ইউনূসকে হেনস্তা : ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অনুরোধ

২

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে

৩

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেবে সরকার

৪

নির্ধারিত সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক

৫

পতাকা হাতে তালাবদ্ধ যন্তর মন্তরে ঢুকে পড়লো ককোরোচ জনতা পার্টি

৬

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২ হাজার ভরি স্বর্ণ-রুপা, ১৭ দেশের মুদ্রা

৭

চকবাজারে আগুন : ধোঁয়া সরাতে ‘স্মোক ইজেক্টর’ নিয়ে ফায়ার সার্ভিস

৮

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

৯

রিয়াদে আহত ১ বাংলা‌দে‌শির অবস্থা আশঙ্কাজনক, ৪ জন শঙ্কামুক্ত

১০

উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

১১

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দিন হামলা বন্ধ রাখতে রাজি রাশিয়া

১২

৪ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

১৩

কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

দেশে পর্যাপ্ত বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম: সংসদীয় কমিটি

১৫

খোলা হলো কুষ্টিয়ায় লালন সাঁইজির মাজারের দানবাক্স

১৬

নোবেল শান্তি পুরস্কার অর্জনে নাভি পিল্লাইকে অভিনন্দন জানালো ফিলিস্তিন

১৭

মুকেশ আম্বানিই ভারতের আসল প্রধানমন্ত্রী: ইলন মাস্ক

১৮

বসনিয়ায় অবৈধ অভিবাসনে শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ

১৯

আর্জেন্টিনা দলে নতুন লিওনেল

২০