৪ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট - সমকন্ঠ
বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১২ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের একটি সাততলা ভবনে লাগা আগুন চার ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সোমবার বিকেল পাঁচটার দিকে শুরু হওয়া এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে পানির সংকট, সরু গলি ও প্রচণ্ড ধোঁয়ার কারণে অগ্নিনির্বাপণ কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে মনজুর খান প্লাজার ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এর ১৮ মিনিট পর ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রাথমিকভাবে তিনটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বৃদ্ধির মুখে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১০টিতে উন্নীত করা হয়।

অগ্নিনির্বাপণ কাজের সার্বিক পরিস্থিতি নিয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম রাত ১০টার দিকে জানান, ভবনটির ষষ্ঠ তলায় বাণিজ্যিক পণ্যের বেশ কয়েকটি গুদাম রয়েছে। প্রতিটি গুদাম তালাবদ্ধ থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের তালা ভেঙে ভেতরে ঢুকতে হচ্ছে। ফলে ভেতরে পানি ছিটানো ও আগুন নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হচ্ছে।

এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের অপর কর্মকর্তা শাহজাহান হোসেন জানান, পুরান ঢাকার অত্যন্ত সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো দুর্ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছাতে পারছে না। একই সঙ্গে এলাকায় তীব্র পানির সংকট এবং অতিরিক্ত ধোঁয়ার কারণে ফায়ার ফাইটারদের ভেতরে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে আরও ইউনিট যুক্ত করা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেপ্তার ৩৪৪

১

ড. ইউনূসকে হেনস্তা : ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অনুরোধ

২

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে

৩

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেবে সরকার

৪

নির্ধারিত সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক

৫

পতাকা হাতে তালাবদ্ধ যন্তর মন্তরে ঢুকে পড়লো ককোরোচ জনতা পার্টি

৬

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২ হাজার ভরি স্বর্ণ-রুপা, ১৭ দেশের মুদ্রা

৭

চকবাজারে আগুন : ধোঁয়া সরাতে ‘স্মোক ইজেক্টর’ নিয়ে ফায়ার সার্ভিস

৮

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

৯

রিয়াদে আহত ১ বাংলা‌দে‌শির অবস্থা আশঙ্কাজনক, ৪ জন শঙ্কামুক্ত

১০

উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

১১

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দিন হামলা বন্ধ রাখতে রাজি রাশিয়া

১২

৪ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

১৩

কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

দেশে পর্যাপ্ত বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম: সংসদীয় কমিটি

১৫

খোলা হলো কুষ্টিয়ায় লালন সাঁইজির মাজারের দানবাক্স

১৬

নোবেল শান্তি পুরস্কার অর্জনে নাভি পিল্লাইকে অভিনন্দন জানালো ফিলিস্তিন

১৭

মুকেশ আম্বানিই ভারতের আসল প্রধানমন্ত্রী: ইলন মাস্ক

১৮

বসনিয়ায় অবৈধ অভিবাসনে শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ

১৯

আর্জেন্টিনা দলে নতুন লিওনেল

২০