পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২ হাজার ভরি স্বর্ণ-রুপা, ১৭ দেশের মুদ্রা - সমকন্ঠ
বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৩ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২ হাজার ভরি স্বর্ণ-রুপা, ১৭ দেশের মুদ্রা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে ছয় বছরে জমা পড়েছে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ ও ১ হাজার ৮৮ ভরি রুপা। এ ছাড়া পাওয়া গেছে ১৭ দেশের বৈদেশিক মুদ্রা।

সোমবার (১২ অক্টোবর) রাতে স্বর্ণ ও রুপার ওজন নির্ধারণ এবং বৈদেশিক মুদ্রা গণনা শেষে এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দানবাক্সে পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ৮ হাজার ৫৭ ডলার, সৌদি আরবের ৫৭ হাজার ৪১৪ রিয়াল, মালয়েশিয়ার ২৯ হাজার ৬৬২ রিঙ্গিত, সংযুক্ত আরব আমিরাতের ১৪ হাজার ২৪০ দিরহাম, কুয়েতের ৭৬৭ দশমিক ৫ দিনার, ওমানের ৮৮৮ রিয়াল ৩৪৮ বাইসা, কাতারের ৭ হাজার ৯৭৩ রিয়াল, বাহরাইনের ৩৩৩ দিনার, সিঙ্গাপুরের ১ হাজার ৭১৮ ডলার, যুক্তরাজ্যের ১ হাজার ২২০ পাউন্ড, ইউরোপীয় ইউনিয়নের ৫ হাজার ২৪৫ ইউরো, অস্ট্রেলিয়ার ৫৫৫ ডলার, কানাডার ২৫ ডলার, মালদ্বীপের ৯০০ রুফিয়া, জর্ডানের ৯২ দিনার, ভারতের ৩৭ হাজার ৮৭৭ রুপি ও চীনের ৩০৫ ইউয়ান।

সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কাজ শুরু হয়। জেলা জুয়েলারি সমিতির ১০ সদস্য স্বর্ণ ও রুপার ওজন নির্ধারণ করেন। অন্যদিকে, রূপালী ব্যাংকের ১০ কর্মকর্তা বৈদেশিক মুদ্রা গণনা করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ জানান, দানবাক্সে পাওয়া স্বর্ণ ও রুপা পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে। আর বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।

এর আগে, ২০২০ সালের ১১ মার্চ পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া ৪১৫ ভরি স্বর্ণ ও ১৬৪ ভরি রুপা নিলামে বিক্রি করা হয়েছিল। এসব স্বর্ণ ও রুপা বিক্রি করে মোট ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১০০ টাকা পাওয়া যায়। এ ছাড়া বৈদেশিক মুদ্রা নগদায়ন করে পাওয়া গিয়েছিল ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা।

বর্তমানে পাগলা মসজিদের তহবিলে জমা রয়েছে ১৩১ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেপ্তার ৩৪৪

১

ড. ইউনূসকে হেনস্তা : ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অনুরোধ

২

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে

৩

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেবে সরকার

৪

নির্ধারিত সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক

৫

পতাকা হাতে তালাবদ্ধ যন্তর মন্তরে ঢুকে পড়লো ককোরোচ জনতা পার্টি

৬

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২ হাজার ভরি স্বর্ণ-রুপা, ১৭ দেশের মুদ্রা

৭

চকবাজারে আগুন : ধোঁয়া সরাতে ‘স্মোক ইজেক্টর’ নিয়ে ফায়ার সার্ভিস

৮

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

৯

রিয়াদে আহত ১ বাংলা‌দে‌শির অবস্থা আশঙ্কাজনক, ৪ জন শঙ্কামুক্ত

১০

উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

১১

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দিন হামলা বন্ধ রাখতে রাজি রাশিয়া

১২

৪ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

১৩

কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

দেশে পর্যাপ্ত বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম: সংসদীয় কমিটি

১৫

খোলা হলো কুষ্টিয়ায় লালন সাঁইজির মাজারের দানবাক্স

১৬

নোবেল শান্তি পুরস্কার অর্জনে নাভি পিল্লাইকে অভিনন্দন জানালো ফিলিস্তিন

১৭

মুকেশ আম্বানিই ভারতের আসল প্রধানমন্ত্রী: ইলন মাস্ক

১৮

বসনিয়ায় অবৈধ অভিবাসনে শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ

১৯

আর্জেন্টিনা দলে নতুন লিওনেল

২০