ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দিন হামলা বন্ধ রাখতে রাজি রাশিয়া - সমকন্ঠ
বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১২ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দিন হামলা বন্ধ রাখতে রাজি রাশিয়া

ইউক্রেন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার জন্য দুই মাসের যুদ্ধবিরতি চেয়েছিল রাশিয়ার কাছে। কিন্তু মস্কো সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। রাশিয়া বলেছে, ইউক্রেনে নির্বাচন হলে শুধু ভোটের দিন হামলা বন্ধ রাখতে পারে তারা। সোমবার (১২ অক্টোবর) ক্রেমলিনের বরাত দিয়ে এএফপি এ খবর দিয়েছে।

৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়া সাময়িক যুদ্ধবিরতি চায় না। তারা চায় দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি।

এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে রোববার জেলেনস্কি বলেছিলেন, পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিক। ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি দিক। আমরা নির্বাচন আয়োজন করব।

পেসকভ এর জবাবে বলেন, তারা যদি সত্যিই কিয়েভে নির্বাচন করতে চায়, তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সেদিন হামলা না চালানোর নির্দেশ দিতে প্রস্তুত থাকবেন। তবে সেটা কেবল নির্বাচনের দিনই।

প্রেসিডেন্ট পুতিন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বারবার বলেছেন, আমরা যুদ্ধবিরতি চাই না। আমরা দীর্ঘমেয়াদি শান্তি চাই এবং সেটা অর্জনের জন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত, যোগ করেন পেসকভ।

দীর্ঘদিন ধরেই রাশিয়া ইউক্রেনকে নির্বাচন আয়োজনের জন্য চাপ দিয়ে আসছে। মস্কোর দাবি, নির্বাচন না হওয়ায় জেলেনস্কির প্রেসিডেন্ট হিসেবে বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে।

তবে ইউক্রেনের আইন অনুযায়ী যুদ্ধকালীন সময়ে নির্বাচন আয়োজনে বিধিনিষেধ আছে।

এর আগে রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তি নিয়ে বিতর্কের মধ্যে জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনাও করেন তিনি।

শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার মনে হয়, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।

এর একদিন আগে রাশিয়ার কাছ থেকে ডিজেল সরবরাহে পুতিনের সাথে ট্রাম্পের চুক্তির ঘোষণায় ক্ষোভ জানান জেলেনস্কি। তিনি অভিযোগ করে বলেন, রাশিয়ার ডিজেল সরবরাহে মার্কিন বাধা তুলে নেওয়ায় মস্কো ইউক্রেনে আরও হামলা চালানোর সাহস পাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেপ্তার ৩৪৪

১

ড. ইউনূসকে হেনস্তা : ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অনুরোধ

২

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে

৩

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেবে সরকার

৪

নির্ধারিত সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক

৫

পতাকা হাতে তালাবদ্ধ যন্তর মন্তরে ঢুকে পড়লো ককোরোচ জনতা পার্টি

৬

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২ হাজার ভরি স্বর্ণ-রুপা, ১৭ দেশের মুদ্রা

৭

চকবাজারে আগুন : ধোঁয়া সরাতে ‘স্মোক ইজেক্টর’ নিয়ে ফায়ার সার্ভিস

৮

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

৯

রিয়াদে আহত ১ বাংলা‌দে‌শির অবস্থা আশঙ্কাজনক, ৪ জন শঙ্কামুক্ত

১০

উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

১১

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দিন হামলা বন্ধ রাখতে রাজি রাশিয়া

১২

৪ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

১৩

কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

দেশে পর্যাপ্ত বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম: সংসদীয় কমিটি

১৫

খোলা হলো কুষ্টিয়ায় লালন সাঁইজির মাজারের দানবাক্স

১৬

নোবেল শান্তি পুরস্কার অর্জনে নাভি পিল্লাইকে অভিনন্দন জানালো ফিলিস্তিন

১৭

মুকেশ আম্বানিই ভারতের আসল প্রধানমন্ত্রী: ইলন মাস্ক

১৮

বসনিয়ায় অবৈধ অভিবাসনে শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ

১৯

আর্জেন্টিনা দলে নতুন লিওনেল

২০