নোবেল শান্তি পুরস্কার অর্জনে নাভি পিল্লাইকে অভিনন্দন জানালো ফিলিস্তিন - সমকন্ঠ
বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১০ অক্টোবর ২০২৬, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোবেল শান্তি পুরস্কার অর্জনে নাভি পিল্লাইকে অভিনন্দন জানালো ফিলিস্তিন

দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনবিদ নাভি পিল্লাইকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ফিলিস্তিন। শুক্রবার (১০ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ইসরায়েলি অপরাধ নথিবদ্ধ করার ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্মাননাকে স্বাগত জানিয়েছে।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পিল্লাইয়ের এই জয় মূলত ‘সত্য ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বরের’ এক বড় বিজয়। ফিলিস্তিনিসহ বিশ্বের সকল নির্যাতিত মানুষের অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে গেছেন বলে মন্ত্রণালয় উল্লেখ করে।

মন্ত্রণালয় আরও জানায়, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে গঠিত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রধান হিসেবে তিনি গাজায় গণহত্যা, যৌন সহিংসতা এবং শিশুদের ওপর হামলার মতো ঘটনাগুলো সাহসিকতার সাথে নথিবদ্ধ করেছিলেন। এই পুরস্কার যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার প্রচেষ্টাকে আরও উৎসাহিত করবে।

নরওয়েজিয়ান নোবেল কমিটি আন্তর্জাতিক আইন ও শান্তি প্রসারে বিশেষ অবদানের জন্য ৮৫ বছর বয়সী এই আইনবিদকে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে পেশাজীবন শুরু করা পিল্লাই এর আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনার, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক এবং রুয়ান্ডা বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেপ্তার ৩৪৪

১

ড. ইউনূসকে হেনস্তা : ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অনুরোধ

২

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে

৩

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি ব্যবস্থা নেবে সরকার

৪

নির্ধারিত সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক

৫

পতাকা হাতে তালাবদ্ধ যন্তর মন্তরে ঢুকে পড়লো ককোরোচ জনতা পার্টি

৬

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২ হাজার ভরি স্বর্ণ-রুপা, ১৭ দেশের মুদ্রা

৭

চকবাজারে আগুন : ধোঁয়া সরাতে ‘স্মোক ইজেক্টর’ নিয়ে ফায়ার সার্ভিস

৮

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

৯

রিয়াদে আহত ১ বাংলা‌দে‌শির অবস্থা আশঙ্কাজনক, ৪ জন শঙ্কামুক্ত

১০

উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

১১

ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দিন হামলা বন্ধ রাখতে রাজি রাশিয়া

১২

৪ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট

১৩

কুষ্টিয়া সীমান্তে ৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

দেশে পর্যাপ্ত বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম: সংসদীয় কমিটি

১৫

খোলা হলো কুষ্টিয়ায় লালন সাঁইজির মাজারের দানবাক্স

১৬

নোবেল শান্তি পুরস্কার অর্জনে নাভি পিল্লাইকে অভিনন্দন জানালো ফিলিস্তিন

১৭

মুকেশ আম্বানিই ভারতের আসল প্রধানমন্ত্রী: ইলন মাস্ক

১৮

বসনিয়ায় অবৈধ অভিবাসনে শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ

১৯

আর্জেন্টিনা দলে নতুন লিওনেল

২০