কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষকদলের অফিসে আ’লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা ও ভাংচুর করে বিএনপির কর্মীদের হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল পাচটার সময় পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে ইউনিয়ন কৃষকদলের অফিসে ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মুন্সি আব্দুর রহমানের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মুন্সি আব্দুর রহমান বলেন, গত ১৫ সেপ্টেম্বর রাতে পাটিকাবাড়ির নলকোলা গ্রামে অবস্থিত ইউনিয়ন কৃষকদলের অফিসে আ’লীগের সন্ত্রাসী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর করা হয় । সেসময় অফিসে অবস্থানরত বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।পরবর্তীতে আমরা কুষ্টিয়া জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে পরামর্শ করে ইবি থানায় আসামীদের নামে একটি মামলা দায়ের করি। ওই ঘটনার দিনই পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেন।

তিনি আরো জানান, ঘটনার দিনই রুহুল আমিন ও তার লোকজন আমাদের অফিস ভাংচুর করে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করার পর আমাদের নেতাকর্মীরা সব দলবদ্ধ হওয়ার কারনে তারা মামলা থেকে বাঁচার জন্য তারা নিজেরাই রুহুল আমিনের বাড়িতে আগুন জালিয়ে দেয়। আমরা থানায় মামলা করার পর আমাদেরকেও ফাঁসানোর জন্য কুষ্টিয়া আদালতে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। যা বর্তমানে পিবিআইয়ের কাছে তদন্তধীন রয়েছে। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে চাই প্রশাসন সঠিকভাবে তদন্ত করলেই এর সত্যতা মিলবে।

এছাড়াও তিনি আরো বলেন, আ’লীগের সন্ত্রাসীরা মামলার আসামী হওয়া সত্তেও এখনো তারা বিভিন্নভাবে আমাদের বিএনপির নেতাকর্মীদের হুমকি ধামকি দিয়ে আসছে। আমি প্রশাসনের কাছে আসামীদের গ্রেপ্তারের জন্য জোড় দাবি জানাচ্ছি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম,কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আবু দাউদ, পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মোঃ সেলিম রেজা, কাঞ্চনপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান,গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম,পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন সহ বিএনপির নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

২

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

৩

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

৪

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

৫

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

৬

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৭

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৮

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৯

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১০

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১১

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১২

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১৩

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১৪

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১৫

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১৬

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৭

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৮

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৯

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

২০