বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে ঢাকা মহানগরের আহ্বায়ক করলো এনসিপি - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৬ এপ্রিল ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে ঢাকা মহানগরের আহ্বায়ক করলো এনসিপি

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার।
রোববার (২৬ এপ্রিল) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ইসহাক সরকার। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

দলে যোগদানের সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ইসহাক সরকার তাদের জন্য অনুপ্রেরণার প্রতীক এবং তিনি আগের মতোই বিরোধী রাজনীতিতে সক্রিয় থাকবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে গত ৪ ফেব্রুয়ারি বিএনপি ইসহাক সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করে। পরবর্তীতে তিনি জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচন করে ১১ হাজার ৫১৭ ভোট পান।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের তালিকা। পৃষ্ঠা- ১

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের তালিকা। পৃষ্ঠা- ২

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের তালিকা। পৃষ্ঠা- ৩
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের তালিকা। পৃষ্ঠা- ৪

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০