পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের মধ্যে ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না মস্কো। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের বরাতে রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এই তথ্য নিশ্চিত করেছে।

তবে বৈঠকের চূড়ান্ত প্রস্তুতিতে যাওয়ার আগে এর মূল এজেন্ডা স্পষ্ট হওয়া জরুরি বলে মনে করেন রিয়াবকভ। তিনি বলেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বৈঠকের বিষয়বস্তু কীভাবে নির্ধারিত হবে এবং এর থেকে আমরা কী ফল আশা করতে পারি।

এ মাসের শুরুতে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ আগামী নভেম্বরে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে তিন নেতার সম্ভাব্য বৈঠকের কথা উল্লেখ করেছিলেন।
রোববার রাশিয়ার সংবাদমাধ্যমে উশাকভের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের এমন বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে পারে। তবে এর আয়োজনের বিষয়টি সম্পূর্ণভাবে সম্মেলনের আয়োজক দেশের ওপর নির্ভর করে।

উশাকভ বলেন, যদি তারা এ ধরনের বৈঠকের আয়োজন করতে পারে, যার জন্য কিছু কূটনৈতিক প্রস্তুতি দরকার, তাহলে আমি মনে করি এটা হতে পারে।’

এ ছাড়া সম্মেলন চলাকালে প্রেসিডেন্ট পুতিনের একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনাও রয়েছে ক্রেমলিনের। এর মধ্যে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক এবং সুযোগ তৈরি হলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানান উশাকভ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০