কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা - সমকন্ঠ
শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ ফিলিপনগর এলাকার পশ্চিম-দক্ষিণ গোরস্থানের কবর থেকে তুলে তার দরবারে নিয়ে পুনরায় সমাধিস্থ করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ ফিলিপনগর এলাকার পশ্চিম-দক্ষিণ গোরস্থানের কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে সমাধিস্থ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও উত্তেজনা দেখা দেয়।

নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান জানান, খবর পেয়ে স্থানীয় কবরস্থানে গিয়ে দেখতে পান কবরটি খোঁড়া। তার ভাইয়ের মরদেহ কে বা কারা নিয়ে গেছে। পরে তার দরবারে গিয়ে দেখেন নতুন একটি কবর খোঁড়া হয়েছে এবং সেখানে খাবাচি দিয়ে তার ওপরে মাটি চাপা দেওয়া আছে।

এদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরিস্থিতি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় রূপ না নেয়, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার ভক্তরা রাতে কবর থেকে দেহাবশেষ তুলে এনে আস্তানা প্রাঙ্গণে সমাধিস্থ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ রাতের আঁধারে গোরস্থান থেকে তুলে তার আস্তানায় নিয়ে পুনরায় দাফন করার চেষ্টা হয়েছিল। খবরটি পাওয়ার সাথে সাথে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে দেহাবশেষটি তাদের হেফাজতে নেয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, পীর শামীম জাহাঙ্গীরের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমানের দেওয়া খবরে স্থানীয় গোরস্থানে গিয়ে দেহাবশেষ তোলার আলামত পাই। পরে দরবারে গিয়ে দেহাবশেষের কিছু অংশ আমরা পাই। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তার মরদেহ সেখান থেকে নিয়ে পুনরায় স্থানীয় গোরস্থানে দাফন করা হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, কুষ্টিয়ার দৌলতপুরে চলতি বছরের ১১ এপ্রিল ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগ এনে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে শামীম জাহাঙ্গীর নামের এক পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। এ সময় পীর শামীম জাহাঙ্গীর ও তার অনুসারীদের বেধড়ক মারধর করেন তারা। এ ঘটনায় পীর শামীমকে আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেইদিন বিকেল ৪টায় মারা যান।

পরদিন ১২ এপ্রিল রোববার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করে সাড়ে ৫টার দিকে ফিলিপনগর এলাকার পশ্চিম-দক্ষিণ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। পরে ১৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০