আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন- ইসলামী আন্দোলন - সমকন্ঠ
বুধবার , ২৬ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
২৪ অগাস্ট ২০২৬, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন- ইসলামী আন্দোলন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, গত তিন মাসে দেশে ৯৩৪টি খুনের মামলা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন ১০ জনের বেশি মানুষ খুনের শিকার হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গাজী আতাউর রহমান বলেন, রাষ্ট্রের কাছে মানুষের প্রধান চাওয়া নিরাপত্তা। নিরাপত্তার বহুস্তর ও মাত্রা থাকলেও জীবনের নিরাপত্তা মানুষের মৌলিক ও প্রাথমিক অধিকার। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, বিএনপি সরকার মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসাব অনুযায়ী- গত জুলাইয়ে সারাদেশে খুনের মামলা হয়েছে ২৯৮টি। এর আগে জুনে ৩২৬টি, মে মাসে ৩১০টি, এপ্রিলে ২৮৮টি এবং মার্চে ৩১৭টি খুনের মামলা হয়েছে।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, গত তিন মাসে অর্থাৎ মে, জুন ও জুলাইয়ে খুনের নথিভুক্ত মামলা হয়েছে ৯৩৪টি। মাসে গড়ে ৩১১টি করে মামলা হয়েছে। দিনের হিসাবে প্রতিদিন ১০ জনের বেশি মানুষ খুন হয়েছেন। এমন ভয়াবহ ও ব্যাপকমাত্রার হত্যাকাণ্ডে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। আমরাও উদ্বিগ্ন।

বিএনপি সরকারের ছয় মাসের বেশি সময় পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

গাজী আতাউর রহমান বলেন, ‘এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই—এ কথা বলা যথার্থ হবে না। বরং আমাদের মনে হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তার দায়িত্বের প্রতি যথেষ্ট মনোযোগী নন। তিনি আইন, সংবিধান ইত্যাদি নিয়ে বেশি ব্যতিব্যস্ত।’

সরকারপ্রধানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণহারে মানুষ খুনের ঘটনা সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট করবে। আর মানুষের আস্থা উঠে গেলে রাষ্ট্র চালানো যায় না। তাই অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়া এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে আইন কঠোর ও যথাযথভাবে প্রয়োগের দাবি জানান। একই সঙ্গে চূড়ান্ত শাস্তি বাস্তবায়নেরও আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ

ফোনে বললেন ‘আমার ছোয়ালডা দেখিস’, পরে মিলল ব্যবসায়ীর মরদেহ

ইরানের সঙ্গে ব্যবসা করলে ডলার ব্যবস্থা থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা

দেশের বাজারে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

ইরান যুদ্ধে সেনাসদস্যদের দুর্ভোগ, শুনানির দাবি মার্কিন সিনেটরদের

আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে ইরান- নেতানিয়াহু

‘হিজাব ইসলামের অপরিহার্য অংশ নয়’, ভারতীয় আদালতের রায়

কার ইন্ধনে বিদেশ পালাচ্ছিলেন ডন, জানতে ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

১০

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় দিনে গড়ে ১০ খুন- ইসলামী আন্দোলন

১১

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো- সেফেরিন

১২

ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের

১৩

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

১৪

ট্রাম্পের অর্থনৈতিক অবরোধে যোগ দিলে প্রতিবেশীদের ‘শত্রু’ ভাববে ইরান, ইউরোপে হামলার ভাবনা

১৫

বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

১৭

৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা

১৮

ভারতে এবার দাবি নিয়ে রাস্তায় জেনারেশন আলফার শিক্ষার্থীরা

১৯

কফিন বন্দি স্ত্রী-সন্তানসহ নিজ বাড়িতে ফিরলেন সাংবাদিক দেবাশীষ

২০