দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প - সমকন্ঠ
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মাঝে যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে ঘাটতি দেখা দেওয়ার সংবাদ বা গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের খবর প্রকাশকারীদের ‘দেশদ্রোহী অপশক্তি’ বলে অভিহিত করেছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এনডিটিভি এই তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ধারাবাহিক বার্তায় ট্রাম্প গণমাধ্যম ও বিশেষজ্ঞদের এই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি লেখেন, আমি বিজয়ী হওয়ার চেয়ে তারা বরং যুক্তরাষ্ট্রকে যুদ্ধে হারতে দেখতে বেশি পছন্দ করে। তাই এসব শতভাগ ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

পরবর্তী এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে মধ্যম থেকে উচ্চমানের গোলাবারুদের অভাবহীন মজুত রয়েছে, যা বর্তমান বা সম্ভাব্য যেকোনো যুদ্ধের চাহিদার চেয়ে অনেক বেশি। তিনি বলেন, ইতিহাসে কখনো দেখা যায়নি এমন অভূতপূর্ব গতিতে নতুন অস্ত্র উৎপাদিত হচ্ছে এবং নিজেদের চাহিদা মিটিয়ে খুব শিগগির মিত্রদের কাছে পুনরায় বিক্রি শুরু হবে।

সামরিক সরঞ্জামের সীমাবদ্ধতা নিয়ে আসা বিশেষজ্ঞদের সতর্কবার্তার জবাবে ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেন প্রশাসনকে দোষারোপ করেন। তিনি জানান, বাইডেন বিনামূল্যে ইউক্রেন ও ন্যাটোকে বিপুল অস্ত্র দিয়ে দিয়েছেন, যা ইউরোপের পরিশোধ করা উচিত ছিল এবং যুক্তরাষ্ট্র পরবর্তীতে সেই অর্থ দাবি করবে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে পরিবারসহ সৌদি আরব ছাড়ার নির্দেশ

১

লাইপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের তিনে তিন

২

আজ মোংলা ও হিরণ পয়েন্ট যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩

সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, হতাহত ৯

৪

মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

৫

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ

৬

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

৭

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

৮

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৯

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

১০

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

১১

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

১২

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

১৩

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

১৪

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

১৫

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১৭

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১৮

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৯

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

২০