‘জঙ্গি এমপি’ ডাকায় সংসদে বিচার চাইলেন হানজালা - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ এপ্রিল ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘জঙ্গি এমপি’ ডাকায় সংসদে বিচার চাইলেন হানজালা

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রমের) স্ত্রীর জানাজায় অংশ নিতে সংসদ ভবনে প্রবেশের সময় এক ব্যক্তি পেছন থেকে ‘জঙ্গি এমপি’ সম্বোধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। একইসঙ্গে এই ঘটনার সঠিক তদন্তের দাবি জানান তিনি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনের জনগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপণ পর্বে দাঁড়িয়ে তিনি বলেন, সম্ভবত আমার পোশাক, আমার পাগড়ি- এসবের কারণেই আমাকে জঙ্গি শুনতে হয়েছে।

এমপি হানজালা বলেন, গত ৩০ মার্চ আমি আপনার (স্পিকার) সহধর্মিণীর জানাজায় এসেছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ঢুকব, তখন পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ‘ওইযে জঙ্গি এমপি যাচ্ছে’। এই বিষয়টা আসলে এভাবে আসতো না। কিন্তু একটু পর সোশ্যাল মিডিয়ায় দেখলাম, বিষয়টি নিয়ে খুব আলোচনা চলছে। জাতীয় সংসদের একজন চলমান এমপিকে সংসদের কাছেই এভাবে অপমান করা হয়েছে, যা সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে আমি মনে করি।

এসময় মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য জোর দিয়ে বলেন, আমি মনে করি, আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির সিম্বল হতে পারে না। এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই- আপনি সিসি ফুটেজ দেখে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করবেন বা নির্দেশ দিন কারা এই কাজটি করেছে, (তা খুঁজে বের করতে)।
এর জবাবে স্পিকার বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন। পরে এমপি হানজালাকে নোটিশ দেওয়ার দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০