আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন, প্রশ্ন জামায়াত এমপির - সমকন্ঠ
বুধবার , ১৫ জুলাই ২০২৬
সমকন্ঠ
৩০ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন, প্রশ্ন জামায়াত এমপির

পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ফিরতি যাত্রায় সড়কে প্রাণহানি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের দেওয়া ‘স্বস্তিদায়ক ঈদযাত্রা’ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা সাইফুল আলম। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি প্রশ্ন তোলেন, আর কত লোক মারা গেলে তিনি (সড়কমন্ত্রী) অস্বস্তিবোধ করবেন?

সংসদ সদস্য সাইফুল আলম বলেন, গত রোববার সড়ক পরিবহনমন্ত্রী ঈদযাত্রা নিয়ে যে বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি দাবি করেছেন এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিআরটিএর প্রতিবেদন অনুযায়ী এবারের ঈদযাত্রায় ১৭০ জন এবং যাত্রী কল্যাণ সমিতির হিসেবে ৩৭০ জন প্রাণ হারিয়েছেন। এমনকি দৌলতদিয়ায় আস্ত বাস পানির নিচে তলিয়ে যাওয়ার মতো ভয়াবহ ঘটনাও ঘটেছে। এত মানুষের মৃত্যুর পরও মন্ত্রী কীভাবে একে ‘স্বস্তির যাত্রা’ বলেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।

নিহতদের ক্ষতিপূরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই সংসদ সদস্য আরও বলেন, দৌলতদিয়ায় এত বড় দুর্ঘটনার পর সড়ক মন্ত্রী সেখানে যাননি। অথচ নিহতদের জীবনের মূল্য ধরা হয়েছে মাত্র ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা। তিনি ব্রিটিশ সংসদীয় রীতির উদাহরণ টেনে বলেন, ব্রিটেনের মতো দেশ হলে এমন ঘটনার পর সড়ক মন্ত্রী এতক্ষণে পদত্যাগ করতেন। তিনি পদত্যাগের চিন্তা করবেন কি না, তা আমাদের প্রশ্ন।

একই অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর আরেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী মন্ত্রীদের বক্তব্যের বৈচিত্র্য ও কার্যপ্রণালী নিয়ে কথা বলেন। তিনি অভিযোগ করেন, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্যে অনেক সময় বৈপরীত্য দেখা যায়। যার যে বিষয়ে উত্তর দেওয়ার কথা, তাকে সেই বিষয়ে প্রাসঙ্গিক বক্তব্য দেওয়ার সুযোগ দিতে স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি।

তবে শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানান বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বর্তমান মন্ত্রিসভার সদস্যরা অত্যন্ত যোগ্য এবং তাদের মধ্যে কোনো নীতিগত পার্থক্য নেই।

অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বেও সংসদ সদস্যরা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন। স্পিকারের সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশনে ঈদ পরবর্তী সড়ক দুর্ঘটনা ও রেলওয়ের অব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে টানা সাত ঘণ্টার বিমান হামলা সমাপ্ত- সেন্টকম

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া-শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে আলোচনা

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চ

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- আইআরজিসি

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

১০

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১১

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

১২

ইউক্রেনকে ৫০ হাজার ড্রোন দিচ্ছে জার্মানি

১৩

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী- জামায়াত আমির

১৪

হরমুজের পর এবার লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

১৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

১৭

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

১৮

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাল পুলিশ

১৯

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

২০