জেন-জি’রা আর ৭২-এর সংবিধান চায় না: আব্দুল হান্নান মাসউদ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেন-জি’রা আর ৭২-এর সংবিধান চায় না: আব্দুল হান্নান মাসউদ

জেন-জি’রা আর ১৯৭২ সালের সংবিধান আর চায় না বলে মন্তব্য করেছেন এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে হাতিয়া থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, আমি এই সংসদের সর্বকনিষ্ঠ এমপি। বাংলাদেশের ইতিহাসেরও সর্বকনিষ্ঠ এমপি। আমি এমপি হিসেবে জেন-জি প্রজন্মের প্রতিনিধিত্ব করছি এবং জেন-জিরা কী চায়, তা আমি বলছি। জেন-জিরা ৭২-এর সংবিধান আর চায় না।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৩০ বছর পর জন্ম নেওয়া প্রজন্ম নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে—এর জবাব তারা জানতে চায়। পূর্বপুরুষদের আত্মত্যাগের বিনিময়ে একটি নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা থাকলেও বাস্তবে তা পুরোপুরি অর্জিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনায় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা, পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং দেশের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে অতীতের নির্বাচনী অনিয়মের প্রসঙ্গ তুলে বর্তমানেও সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা ও দায়িত্ব পালনকালে একাধিকবার হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনের সময় ও পরবর্তীতে তার ওপর আক্রমণের ঘটনা ঘটেছে, যা ভিডিওতেও দেখা গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়ে তিনি অভিযোগ করেন, সহিংসতা ও অপরাধ দমনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একটি ধর্ষণের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ভুক্তভোগীর জন্য এখনো ন্যায়বিচার নিশ্চিত হয়নি।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেশে সন্ত্রাস ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০