নির্বাচনে জামায়াত আমিরের খরচের বিস্তারিত হিসাব প্রকাশ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ মার্চ ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে জামায়াত আমিরের খরচের বিস্তারিত হিসাব প্রকাশ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা ব্যয় করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) নির্বাচন কমিশনে জমা দেওয়া তার নির্বাচনী ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ব্যয়ের বিবরণী অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় খরচ হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা। এছাড়া পরিবহন খাতে ৮৮ হাজার ৯৬ টাকা, জনসভা আয়োজনের জন্য ৫ লাখ ৪৫ হাজার টাকা এবং নির্বাচনি ক্যাম্প পরিচালনায় ব্যয় হয়েছে ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা।

এছাড়া এজেন্ট ও অন্যান্য স্টাফ বাবদ খরচ হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা। আবাসন ও প্রশাসনিক খাতে ব্যয় হয়েছে ২ লাখ ৮৭ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণায় খরচ হয়েছে ৭১ হাজার ৬০ টাকা। সব মিলিয়ে তার মোট নির্বাচনী ব্যয় দাঁড়িয়েছে ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা।

ঢাকা-১৫ আসনে জয়ী হয়েছেন ডা. শফিকুর রহমান। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। আইন অনুযায়ী, প্রতি ভোটারের বিপরীতে ১০ টাকা পর্যন্ত ব্যয়ের সীমা রয়েছে। সেই হিসাবে এই আসনে সর্বোচ্চ ব্যয়সীমা ছিল ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা। অর্থাৎ নির্ধারিত ব্যয়সীমার মধ্যেই তিনি নির্বাচনী ব্যয় সম্পন্ন করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০